ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: উচ্চ আদালতের অনুমতির পর ৩১ ডিসেম্বর,২০১৮ সমাপ্ত হিসাব বছরের ২৬তম পেনডিং এজিএমের তারিখ জানিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ফার্স্ট ফিন্যান্স। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, কোম্পানিটির এজিএম আগামী ২১ মার্চ সকাল সাড়ে ১১টায় ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হবে। এর আগে কোম্পানির এজিএম সংক্রান্ত রেকর্ড তারিখ ২৩.০৭.১৯ নির্ধারণ করা হয়েছিল।
গত ২৩ ফেব্রুয়ারি উচ্চ আদালত কোম্পানিটিকে আগামী ১২ সপ্তাহের মধ্যে ২৬তম এজিএম করার অনুমতি দিয়েছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম


































Recent Comments