বুধবার, ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeঅর্থনীতিএনআরবি ব্যাংকের নেতৃত্বে পরিবর্তন, এএমডি পদে আনোয়ার উদ্দিন
spot_img
spot_img

এনআরবি ব্যাংকের নেতৃত্বে পরিবর্তন, এএমডি পদে আনোয়ার উদ্দিন

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: বেসরকারি খাতের এনআরবি ব্যাংক পিএলসি-এর অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) হিসেবে পদোন্নতি পেয়েছেন অভিজ্ঞ ব্যাংকার আনোয়ার উদ্দিন। প্রায় চার দশকের ব্যাংকিং অভিজ্ঞতা নিয়ে তিনি নতুন এই দায়িত্বে ব্যাংকের কৌশলগত কার্যক্রম আরও এগিয়ে নেওয়ার প্রত্যাশা ব্যক্ত করেছে প্রতিষ্ঠানটি।

আনোয়ার উদ্দিন ১৯৮৭ সালে এনসিসি ব্যাংক লিমিটেডে প্রবেশনারি অফিসার হিসেবে কর্মজীবন শুরু করেন। পরে ১৯৯৬ সালে সাউথইস্ট ব্যাংক লিমিটেডে যোগ দিয়ে করপোরেট ব্যাংকিং, ক্রেডিট ব্যবস্থাপনা, আন্তর্জাতিক বাণিজ্য, ঝুঁকি ব্যবস্থাপনা, কমপ্লায়েন্স, মানবসম্পদ উন্নয়ন ও কৌশলগত পরিকল্পনাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতে নেতৃত্ব দেন। কর্মদক্ষতার স্বীকৃতিস্বরূপ তিনি ব্যাংকটির উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) পদে উন্নীত হন।

পরবর্তীতে তিনি এনআরবি ব্যাংক পিএলসি-তে উপব্যবস্থাপনা পরিচালক হিসেবে যোগ দেন। ব্যাংকের ব্যবসায়িক উন্নয়ন, করপোরেট সম্পর্ক এবং ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ অবদান রাখায় পরিচালনা পর্ষদ তাকে অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক পদে পদোন্নতি দিয়েছে।

ব্যাংক সূত্রে জানা গেছে, দীর্ঘ কর্মজীবনে আনোয়ার উদ্দিন করপোরেট গ্রাহক ব্যবস্থাপনা, কার্যকর ঝুঁকি নিয়ন্ত্রণ এবং সাংগঠনিক দক্ষতার মাধ্যমে বিভিন্ন প্রতিষ্ঠানের প্রবৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তার অভিজ্ঞতা ও নেতৃত্ব এনআরবি ব্যাংকের ভবিষ্যৎ কার্যক্রমকে আরও গতিশীল করবে বলে আশা করা হচ্ছে।

ডেইলি শেয়ারবাজার ডটকম/অ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments