ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত মেয়াদী মিউচুয়াল ফান্ড (Close-end Mutual Fund) এনএলআই ফার্স্ট ফান্ডের ইউনিটহোল্ডারদের জন্য ডিভিডেন্ড ঘোষণা করা হয়েছে। এই ফান্ডের ইউনিটহোল্ডাররা সর্বশেষ হিসাববছরের (জুলাই’২০-জুন’২১) জন্য ১৭ দশমিক ৫০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড পাবেন। অর্থাৎ ১০ টাকা অভিহিত মূল্যের প্রতি ইউনিটে ১ টাকা ৭৫ পয়সা ডিভিডেন্ড পাওয়া যাবে। সংশ্লিষ্ট সূত্রে এই তথ্য জানা গেছে।

গত ৩০ জুন, ২০২১ তারিখে সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ ডিভিডেন্ড ঘোষণা করা হয়েছে।
সর্বশেষ বছরে ফান্ডটি ইউনিট প্রতি আয় (আইপিইউ) হয়েছে ৩ টাকা ১৪ পয়সা।
আগের বছরে ফান্ডটির সঞ্চিতিতে ইউনিট প্রতি ১ টাকা ২৮ পয়সা ঘাটতি ছিল। এটি বাদ দিলে থাকে ১ টাকা ৮৬ পয়সা। ঘোষিত লভ্যাংশ এর ৯৪ দশমিক ০৯ শতাংশ।
আলোচিত বছরে ফান্ডটির ইউনিট প্রতিড ক্যাশফ্লো ছিল ২ টাকা।
ফান্ডটির ঘোষিত লভ্যাংশের রেকর্ড তারিখ ২৯ আগস্ট ছিল।
ফান্ডটির সম্পদ ব্যবস্থপানার দায়িত্বে আছে ভিআইপিবি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেড।
ডেইলি মেয়ারবাজার ডটকম/এম
























Recent Comments