শুক্রবার, ২০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ঠা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeঅর্থনীতিএনবিআরের গাড়িচালককে বাধ্যতামূলক অবসর
spot_img
spot_img

এনবিআরের গাড়িচালককে বাধ্যতামূলক অবসর

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)- এর গাড়ি চালক মো. আব্দুর রহিম হাওলাদারকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে। এনবিআরের বৃহৎ করদাতা ইউনিট (এলটিইউ) ঢাকা বিভাগের কর্মচারী ছিলেন তিনি। মঙ্গলবার (১৫ জুলাই) এলটিইউয়ের কর কমিশনার ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ মামুন জারি করা আদেশে সই করেছেন।

আদেশে বলা হয়েছে, মো. আব্দুর রহিম হাওলাদারের চাকরিকাল ২৫ বছর পূর্ণ হয়েছে এবং সরকার জনস্বার্থে তাকে সরকারি চাকরি হতে অবসর প্রদান করা প্রয়োজন বলে বিবেচনা করেছে। তাই সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে তাকে সরকারি চাকরি থেকে অবসর প্রদান করা হলো। বিধি অনুযায়ী অবসরজনিত সুবিধাদি পাবেন তিনি। জনস্বার্থে এ আদেশ জারি করা হলো।

এর আগে, গত ১২ মে জারি করা এনবিআর বিলুপ্তির অধ্যাদেশ বাতিলের দাবিতে কর্মকর্তা-কর্মচারীরা ২৯ জুন ব্যবসায়ীদের মধ্যস্থতায় আন্দোলন প্রত্যাহার করে নেয়। তবে এরপর থেকে আন্দোলনে সক্রিয়দের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া শুরু হয়েছে। এ পর্যন্ত পাঁচজনকে কর্মকর্তা-কর্মচারীকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে এবং ২৭ জনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

আরও পড়ুন: এনবিআরের আরও ৩ কর পরিদর্শক বরখাস্ত

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments