ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি এনভয় টেক্সটাইলস লিমিটেডের ঋণ প্রস্তাব অর্থাৎ দীর্ঘমেয়াদী ঋণের সম্মতি জানিয়েছে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি)। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, এনভয় টেক্সটাইল এডিবি থেকে ১০.৮০ মিলিয়ন ইউরো ঋণ নিয়ে সেকেন্ড স্পিনিং ইউনিটের জন্য স্পিনিং মেশিনারি এবং প্রয়োজনীয় যন্ত্রপাতি কিনবে। এ ঋণ এক বছর গ্রেস পিরিয়ডসহ ৭ বছরের জন্য নিবে। নতুন ইউনিট আরও বেশি সয়ংক্রিয় এবং শক্তিশালী এবং এটির বার্ষিক উৎপাদন ক্ষমতা ৩ হাজার ৬০০ মেট্রিক টন, যা ডেনিম ফেব্রিক্স উৎপাদনে ব্যবহার হয়।
উল্লেখ্য, ঋণ নেওয়ার দেড় বছর পর থেকে সমান অর্ধ-বার্ষিক কিস্তির মাধ্যমে ঋণ পরিশোধ করতে পারবে এনভয় টেক্সটাইলস লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/মৌ.


































Recent Comments