ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি এনভয় টেক্সটাইলস লিমিটেড সম্পদ পুনর্মূল্যায়ন করার সিদ্ধান্ত নিয়েছে এবং এর জন্য একটি ভ্যালুয়ার কোম্পানিকে নিয়োগ দেওয়ার প্রস্তাব অনুমোদন করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, এনভয় টেক্সটাইলসের ময়মনসিংহ জেলার ভালুকা থানার জমিরদিয়া মৌজায় ৩ হাজার ৯৬৯.৯৭ ডেসিমেল জমি রয়েছে। এই জমিতেই কোম্পানির কারখানা অবস্থিত। তাছাড়া রাজধানীর কলাবাগান থানার পশ্চিম পান্থপথে কোম্পানির জমি ও ভবন রয়েছে। কোম্পানিটি এগুলো পুনর্মূল্যায়ন করবে।
উল্লেখ, সম্পদ পুনমূল্যায়নের মধ্য দিয়ে কোম্পানিটির প্রকৃত আর্থিক অবস্থার (Financial Position) চিত্র উঠে আসবে বলে জানা গেছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/ও.
























Recent Comments