বৃহস্পতিবার, ৩০শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeআইপিওএনার্জিপ্যাকের আইপিও লটারির তারিখ নির্ধারণ
spot_img
spot_img

এনার্জিপ্যাকের আইপিও লটারির তারিখ নির্ধারণ

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) এর মাধ্যমে অর্থ উত্তোলনের প্রক্রিয়াতে থাকা এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন লিমিটেডের বিনিয়োগকারীদের মাঝে শেয়ার বরাদ্ধের জন্য আইপিও লটারির তারিখ নির্ধারণ করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা যায়।

তথ্যমতে, কোম্পানিটি আগামী ৩ জানুয়ারি ডিজিটাল প্লাটফর্মে আইপিও লটারির আয়োজন করার জন্য তারিখ নির্ধারণ করে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কাছে আবেদন করেছে। বিএসইসির অনুমোদন পেলে এবং সবকিছু ঠিক থাকলে আগামী ৩ জানুয়ারি আইপিও লটারি অনুষ্ঠিত হবে। যেকোনো কারণে সিদ্ধান্তে পরিবর্তন হলে এই তারিখ পরিবর্তন করা হবে বলে সূত্র জানিয়েছে।

জানা যায়, কোম্পানির আইপিও আবেদন গত ৭ ডিসেম্বর শুরু হয় এবং ১১ ডিসেম্বর শেষ হয়।

গত ২১ অক্টোবর নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ৭৪৫তম সভায় কোম্পানিটির আইপিও অনুমোদন দেওয়া হয়।

কোম্পানিটি সাধারণ বিনিয়োগকারীদের নিকট ২ কোটি ১ লাখ ৪৬ হাজার ৮০০টি সাধারণ শেয়ার ৩১ টাকা মূল্যে (প্রান্ত সীমা থেকে ১০ শতাংশ বাট্টায়) ইস্যু করা হবে। কোম্পানিটি সাধারণ বিনিয়োগকারীদের নিকট এই শেয়ার ইস্যুর মাধ্যমে ৬২ কোটি ৪৫ লাখ ৫০ হাজার ৮০০ টাকা উত্তোলন করবে।

এর আগে, বিডিংয়ে যোগ্য বিনিয়োগকারীরা কোম্পানিটির শেয়ারের কাট অফ প্রাইস ৩৫ টাকা নির্ধারণ করে। যোগ্য বিনিয়োগকারীদের কাছে এ দরে ২ কোটি ১ লাখ ৪৬ হাজার ৭৬৬টি ইস্যু করা হবে। যোগ্য বিনিয়োগকারীদের কাছে থেকে উত্তোলন করা হবে ৭০ কোটি ৫১ লাখ ৩৬ হাজার ৮১০ টাকা।

এই টাকা উত্তোলন করে কোম্পানিটি ব্যবসা সম্প্রসারণ, ব্যাংক ঋণ পরিশোধ এবং আইপিও খরচ খাতে ব্যয় করবে।

কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে নিয়োজিত রয়েছে লংকা বাংলা ইনভেস্টমেন্ট লিমিটেড।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments