
ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন পিএলসি ৩০ জুন ২০২৩ সমাপ্ত অর্থবছরের জন্য ৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। আজ অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
জানা যায়, সমাপ্ত অর্থবছরে কোম্পানির শেয়ার প্রতি সমন্বিত লোকসান হয়েছে ২.৩৬ টাকা। গত অর্থবছরের একই সময় যার পরিমাণ ছিল ০.৫১ টাকা। এছাড়া শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) ৫.৪৮ টাকা (নেগেটিভ) এবং শেয়ার প্রতি নেট সম্পদ মূল্য (এনএভিপিএস) ৪৮.১৮ টাকা। কোম্পানির ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড ডেট আগামী ২৭ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।
ডেইলি শেয়ারবাজার ডট কম/নি


































Recent Comments