শুক্রবার, ১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeঅন্যান্যএবছর সড়ক দুর্ঘটনায় সর্বোচ্চ মৃত্যু জুলাই মাসে: প্রাণহানি ৪হাজারের বেশি
spot_img
spot_img

এবছর সড়ক দুর্ঘটনায় সর্বোচ্চ মৃত্যু জুলাই মাসে: প্রাণহানি ৪হাজারের বেশি

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: এ বছরের শুরু থেকে জুলাই পর্যন্ত সড়ক দুর্ঘটনায় ৪ হাজার ১৬৬ জন নিহত হয়েছেন। এর মধ্যে শুধু জুলাই মাসে প্রাণ হারিয়েছেন ৭৩৯ জন, যা গত কয়েক মাসের মধ্যে সর্বোচ্চ। সম্প্রতি দুর্ঘটনা নিয়ে কাজ করা বেসরকারি সংগঠন রোড সেফটি ফাউন্ডেশনের একটি প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।

প্রতিবেদনে বলা হয়েছে, জুলাই মাসে সারা দেশে ৬৩২ সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন ২ হাজার ৪২ জন। নিহত ব্যক্তিদের মধ্যে ১০৯টি শিশু ও ১০৫ জন নারী রয়েছেন। গত মাসে মোটরসাইকেল দুর্ঘটনায় ২৫১ জন নিহত হয়েছেন। শিক্ষার্থী নিহত হয়েছেন ১০৪ জন। এর মধ্যে গত জুলাইয়ে শুধু রাজধানীতে ঘটেছে ৪১টি দুর্ঘটনায় ২৯ জন নিহত ও ৫৮ জন আহত হয়েছে। এছাড়া নৌ দুর্ঘটনায় ১৮ জন, রেলপথ দুর্ঘটনায় ৪১ জন নিহত হয়েছেন গত মাসে। সংগঠনটি ৯টি জাতীয় দৈনিক, ৭টি অনলাইন নিউজ পোর্টাল এবং ইলেকট্রনিক গণমাধ্যমের তথ্যের ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি করেছে।

রোড সেফটি ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক সাইদুর রহমান গণমাধ্যমকে বলেন, জুলাইয়ের শুরুতে ঈদ ছিল। ঈদের সময় সড়ক দুর্ঘটনাও বেড়ে যায়। এ ছাড়া মোটরসাইকেল চলাচল সরকার পুরোপুরি নিয়ন্ত্রণ করতে পারেনি। সড়ক আইন বা নজরদারি বলতে এখন আর কিছু দেখা যায় না।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments