সোমবার, ৩০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeজাতীয়এবার আসছে নতুন মেট্রোরেল লাইন
spot_img
spot_img

এবার আসছে নতুন মেট্রোরেল লাইন

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: রাজধানীর পশ্চিমাঞ্চল ও পূর্বাঞ্চলকে আধুনিক ও পরিবেশবান্ধব গণপরিবহন ব্যবস্থার আওতায় আনতে এমআরটি লাইন-৫-এর সাউদার্ন রুট নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার। প্রায় ৪৫ হাজার ৫০৩ কোটি ৭৭ লাখ টাকা ব্যয়ে বাস্তবায়ন হতে যাওয়া এই প্রকল্পটি বর্তমানে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) অনুমোদনের অপেক্ষায় রয়েছে।

পরিকল্পনা কমিশন সূত্রে জানা গেছে, আগামী ১৬ সেপ্টেম্বর ২০২৬ সচিবালয়ে চলতি অর্থবছরের একনেকের তৃতীয় সভায় প্রকল্পটি অনুমোদনের জন্য উপস্থাপন করা হতে পারে। অনুমোদন পেলে প্রকল্পটির বাস্তবায়নকাল ধরা হয়েছে ২০২৬ সালের সেপ্টেম্বর থেকে ২০৩৩ সালের আগস্ট পর্যন্ত।

প্রস্তাবিত মেট্রোরেল করিডোরটি ঢাকার গাবতলী থেকে দাশেরকান্দি পর্যন্ত বিস্তৃত হবে। পথে টেকনিক্যাল, কল্যাণপুর, শ্যামলী, কলেজ গেট, আসাদ গেট, শুক্রাবাদ, কারওয়ান বাজার, হাতিরঝিল, তেজগাঁও, আফতাব নগর, আফতাব নগর সেন্টার, আফতাব নগর ইস্ট ও নাসিরাবাদসহ গুরুত্বপূর্ণ এলাকাগুলো যুক্ত হবে।

নতুন এই রুটের মাধ্যমে রাজধানীর উত্তর-দক্ষিণ এবং পূর্ব-পশ্চিমমুখী যাতায়াত আরও সহজ করার পাশাপাশি অন্যান্য মেট্রোরেল লাইনের সঙ্গে সংযোগ তৈরি হবে। প্রকল্পটিতে এমআরটি লাইন-৫-এর নর্দার্ন রুট এবং এমআরটি লাইন-১-এর সঙ্গে ইন্টারচেঞ্জ সুবিধা রাখার পরিকল্পনা রয়েছে।

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের অধীন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) প্রকল্পটি বাস্তবায়ন করবে। মোট ব্যয়ের মধ্যে সরকারি তহবিল থেকে দেওয়া হবে প্রায় ১৫ হাজার ১৯৭ কোটি ৬৬ লাখ টাকা। বাকি ৩০ হাজার ৩০৬ কোটি ১০ লাখ টাকা এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) এবং দক্ষিণ কোরিয়ার ইডিসিএফ থেকে সহজ শর্তের ঋণ হিসেবে নেওয়ার পরিকল্পনা রয়েছে।

প্রকল্প পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. আবদুল ওয়াহাব জানিয়েছেন, প্রকল্পটির প্রাথমিক প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। কয়েক দফা ব্যয় ও নকশা পর্যালোচনার পর এটিকে অর্থনৈতিক ও পরিবেশগত দিক বিবেচনায় চূড়ান্ত করা হয়েছে।

প্রকল্পটি বাস্তবায়িত হলে রাজধানীর গুরুত্বপূর্ণ দুই প্রান্তের মধ্যে দ্রুত যোগাযোগ স্থাপনের পাশাপাশি সড়কে যানবাহনের চাপ কমাতে সহায়তা করবে বলে আশা করা হচ্ছে। একই সঙ্গে গণপরিবহনে যাত্রীদের জন্য আরও দ্রুত, নিরাপদ ও সুশৃঙ্খল যাতায়াতের সুযোগ তৈরি হবে।

ডেইলি শেয়ারবাজার ডটকম/অ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments