রবিবার, ৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৩শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবিনোদনএবার সানিকে নিয়ে যা বললেন দীঘি
spot_img
spot_img

এবার সানিকে নিয়ে যা বললেন দীঘি

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: প্রথম বারের মতো বাংলাদেশে মাতিয়ে গেলেন বলিউডের আইটেম গার্ল সানি লিওন। শনিবার বিকেলে ঢাকায় এসে রবিবার সকালেই ঢাকা ছাড়ের তিনি।বাংলাদেশের গায়ক-সুরকার-সংগীত পরিচালক ও গান বাংলা চ্যানেলের কর্ণধার কৌশিক হোসেন তাপসের মেয়ের বিয়েতে যোগ দিতেই স্বামীসহ এসেছেন সানি লিওন। এবারের যাত্রায় সানির সঙ্গে দেখা হয়েছে ঢালিউডের চিত্রনায়িকা প্রার্থনা ফারদিন দীঘির।

দীঘি গণমাধ্যমকে বলেন, ‘সানি তো ভালোই। যখন কনের এন্ট্রি হচ্ছিল, আমি তার (সানি) পেছনে দাঁড়িয়ে ছিলাম। তিনি আমাকে পাশে নিয়ে দাঁড় করিয়েছেন। তিনি আর তার স্বামী ড্যানিয়েল আমাকে বলেন, তুমি পাশে এসে দাঁড়াও, কোনো সমস্যা নেই। নিশ্চিত হওয়ার জন্য আমি বললাম, শিওর? তিনি বললেন, ইয়েস, শিওর। পরে তাদের পাশে গিয়ে দাঁড়াই। বলিউডের এই অভিনেত্রীর সঙ্গে স্টেজে ছবিও তুলেন দীঘি। তা জানিয়ে এই অভিনেত্রী বলেন, ‘সানি লিওনের মুখে হাসি লেগেই থাকে। আমার আবদার শুনে কাছে এসে ছবি তোলেন। সানি লিওন খুবই ভালো, খুবই লক্ষ্মী। শুধু যে সানি লিওন এসেছেন তা নয়, একই দিনে এসেছেন বলিউডের আরেক অভিনেত্রী নারগিস ফাখরি, টালিগঞ্জের নুসরাত জাহান ও তার স্বামী যশ দাশগুপ্ত এবং মিমি চক্রবর্তী। তাদের সঙ্গে দেখা দেখি হয় বাংলাদেশের তারকাদের।

বিয়ের এই আয়োজনে বলিউড-টালিউডের একাধিক জনপ্রিয় তারকা এসেছেন। এছাড়াও আরও অনেকেই অতিথি হিসেবে ছিলেন বাংলাদেশি তারকারা।

 

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments