মঙ্গলবার, ১০ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবিনোদনএবার সুশান্তের মৃত্যু নিয়ে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য
spot_img
spot_img

এবার সুশান্তের মৃত্যু নিয়ে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: গত দিন কয়েক ধরেই প্রচারের আলো ছিনিয়ে নিয়েছেন সালমান খানের সাবেক প্রেমিকা সোমি আলি। প্রায় দুই দশক পেরিয়ে গিয়েছে সালমানের সঙ্গে প্রেম ভেঙেছে তার। মাঝে একটা সময় বিদেশেই ছিলেন। কিন্তু দেশে ফিরেই কখনও সালমানের বিরুদ্ধে অভিযোগ তুলছেন, কখনও আবার সাবেক প্রেমিকের পক্ষ নিচ্ছেন। এবার অবশ্য সোমি প্রকাশ্যে আনলেন অন্য এক তথ্য।

তিনি দাবি করেছেন, অভিনেতা সুশান্ত সিং রাজপুতকে খুন করা হয়েছে, তিনি আত্মহত্যা করেননি। তার ময়নাতদন্তের রিপোর্ট বদলে ফেলা হয়েছে। তাতে সাহায্য করেছেন এমসের ময়নাতদন্ত বিভাগের সভাপতি চিকিৎসকর সুধীর গুপ্ত। তিনি নাকি সবটা জানেন।

সম্প্রতি অনুরাগীদের সঙ্গে ‘আস্ক মি এনিথিং সেশন’ অর্থাৎ অনুরাগীদের সঙ্গে প্রশ্ন উত্তর খেলায় মাতেন তিনি। সেখানে একজন তাকে জিজ্ঞেস করেন সুশান্ত সিং-এর মৃত্যু নিয়ে তার কী মত। তাতেই সোমি বলেন, “ওকে খুন করে আত্মহত্যা দেখানো হয়েছে। আপনারা এমসের চিকিৎসক সুধীর গুপ্তকে প্রশ্ন করুন না। কে পাল্টে দিল ওর ময়নাতদন্তের রিপোর্ট?”

২০২০ সালে সুশান্তের মৃত্যুর খবর প্রকাশ্যে আসার পর নাকি একটি বোর্ড গঠন হয়। সেখানেই ছয় সদস্যের চিকিৎসক দল অভিনেতার শ্বাসরুদ্ধ হয়ে কিংবা বিষক্রিয়ায় মৃত্যুর এই তত্ত্ব উড়িয়ে দেন সেই সময়।

সুধীর গুপ্ত সেই সময় জানিয়েছিলেন, অভিনেতার শরীরে আঘাতের চিহ্ন বা শ্বাসরোধ করে মৃত্যুর কোন রকম চিহ্ন পাননি। এটি আত্মহত্যার ঘটনা। প্রায় চার বছর কেটে গিয়েছে অভিনেতার মৃত্যু হয়েছে। এক সময় অভিনেতার অনুরাগীরা তার মৃত্যুর বিচার চেয়ে পথেও নামেন। তবে সময়ের সঙ্গে সঙ্গে সেই দ্রোহ এখন অনেকটা স্তিমিত। যদিও বিচার অপেক্ষায় এখনও বসে আছেন সুশান্তের বাবা ও বোনেরা।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments