বুধবার, ২৪শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeআইপিওএমকে ফুটওয়্যারের কিউআইও আবেদনের তারিখ নির্ধারণ
spot_img
spot_img

এমকে ফুটওয়্যারের কিউআইও আবেদনের তারিখ নির্ধারণ

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: কোয়ালিফায়েড ইনভেস্টর অফারের (কিউআইও) আবেদন গ্রহণের তারিখ নির্ধারণ করেছে এসএমই খাতের এমকে ফুটওয়্যার পিএলসি। কোম্পানিটির কিউআইও আবেদন শুরু হবে আগামী ১১ জুন, ২০২৩ তারিখ। আবেদনের শেষ সময় আগামী ১৫ জুন, ২০২৩ তারিখ। এ সময়ে কোম্পানিটির কিউআইও আবেদন চলবে সকাল ১০ টা থেকে শুরু করে বিকেল সাড়ে ৪ টা পর্যন্ত। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, কোম্পানিটি কিউআইওর মাধ্যমে প্রতিটি ১০ টাকা অভিহিত মূল্যের এক কোটি শেয়ার ইস্যু করে যোগ্য বিনিয়োগকারীদের থেকে ১০ কোটি টাকা সংগ্রহ করবে।

এই ১০ কোটি টাকা কিউআইও আবেদনের মাধ্যমে কোম্পানিটিকে উত্তোলনের অনুমোদন দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলোদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। সোমবার (২৭ ফেব্রুয়ারি) বিএসইসির ৮৫৮তম কমিশন সভায় এই অনুমোদন দেয়া হয়েছে।

গত (২০২১-২২) অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩ টাকা ১৯ পয়সা।

এছাড়া গত ৩০ জুন, ২০২২ শেষে পুনর্মূল্যায়ন ছাড়া কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১২ টাকা ৯৫ পয়সায়।

এমকে ফুটওয়্যার পিএলসি এই উত্তোলিত অর্থ দিয়ে যন্ত্রপাতি ক্রয় ও ইস্যু ব্যবস্থাপনার খরচ খাতে ব্যয় করবে বলে জানিয়েছে।

উল্লেখ্য, কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনা ও আন্ডারাইটারের দায়িত্বে নিয়োজিত রয়েছে আলফা ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড।

ডেইলি শেয়ারবাজার ডটকম/মৌ.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments