সোমবার, ১০ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeঅর্থনীতিএমটিবি’র ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
spot_img
spot_img

এমটিবি’র ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি (এমটিবি) অক্টোবর ২৫, ২০২৬ তারিখে আনন্দঘন পরিবেশে উদযাপন করেছে তাদের প্রতিষ্ঠার ২৭তম বার্ষিকী। “27 Years Anchored In Trust” প্রতিপাদ্যে আয়োজিত এই উৎসব ব্যাংকটির এক অনুপ্রেরণামূলক ও সফল যাত্রার এক অনন্য মাইলফলক।

রাজধানীর গুলশানে এমটিবি সেন্টারে ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এমটিবি’র ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী, সৈয়দ মাহবুবুর রহমান এবং অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও সিবিও, চৌধুরী আখতার আসিফসহ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। অনুষ্ঠানে অতিথিদের অনুপ্রেরণামূলক বক্তব্য, এমটিবি’র ২৭ বছরের পথচলার স্মৃতিচারণা, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা এবং কেক কাটা পর্ব অনুষ্ঠিত হয়।

সৈয়দ মাহবুবুর রহমান তাঁর বক্তব্যে নিয়ন্ত্রক সংস্থা, সকল এমটিবিয়ান, গ্রাহক, অংশীদার এবং মিডিয়ার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন যে, গত ২৭ বছরের এই পথচলায় মানুষের অকৃত্রিম বিশ্বাস-ই হলো এমটিবি’র সবচেয়ে বড় শক্তি। এমটিবি টাওয়ারসহ দেশের সব শাখা ও উপশাখায় দিনটি অত্যন্ত উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়, যা উদ্ভাবন, স্থায়িত্ব এবং গ্রাহককেন্দ্রিক ব্যাংকিংয়ের প্রতি ব্যাংকের অবিচল প্রতিশ্রুতিকে আরও সুদৃঢ় করে।

ডেইলি শেয়ারবাজার ডটকম/অ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments