বুধবার, ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeঅর্থনীতিএমটিবি ফাউন্ডেশনের ‘বিশ্ব অটিজম সচেতনতা দিবস ২০২৬’ উদযাপন
spot_img
spot_img

এমটিবি ফাউন্ডেশনের ‘বিশ্ব অটিজম সচেতনতা দিবস ২০২৬’ উদযাপন

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: ‘বিশ্ব অটিজম সচেতনতা দিবস ২০২৬’ উপলক্ষে এমটিবি ফাউন্ডেশন সম্প্রতি পিএফডিএ – ভোকেশনাল ট্রেনিং সেন্টার ট্রাস্ট (পিএফডিএ-ভিটিসি)-এর সহযোগিতায় এবছরের প্রতিপাদ্য “অটিজম কোন সীমাবদ্ধতা নয়- প্রতিটি জীবন মূল্যবান” উদযাপন করেছে। এ উপলক্ষে পিএফডিএ-ভিটিসি প্রাঙ্গণে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এমটিবি ফাউন্ডেশনের সিইও, সামিয়া চৌধুরী এবং সহযোগী, নাজমুস সাকিব। এছাড়াও উপস্থিত ছিলেন পিএফডিএ-ভিটিসির প্রধান নির্বাহী কর্মকর্তা, মোঃ জসিম উদ্দিন ফেরদৌস এবং অধ্যক্ষ, বেগম নুরজাহান দীপা, সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

বিশেষ এই দিবসটি উদযাপনের অংশ হিসেবে, এমটিবি ফাউন্ডেশন গত বছর চালু করা কিশোর-কিশোরীদের যৌন ও প্রজনন স্বাস্থ্য বিষয়ক বিশেষায়িত প্রশিক্ষণ মডিউল সফলভাবে বাস্তবায়নের জন্য
কেয়ারগিভার, অভিভাবক ও শিক্ষকদের স্বীকৃতি প্রদান করে। এছাড়াও, প্রশিক্ষণ মডিউলটির অগ্রগতি
মূল্যায়ন, অর্জিত জ্ঞান পুনর্ব্যক্তকরণ এবং অংশগ্রহণকারীদের সক্ষমতা আরও জোরদার করার লক্ষ্যে একটি সমন্বিত ফলো-আপ সেশন আয়োজন করা হয়। এই উদ্যোগের মাধ্যমে অটিজমে আক্রান্ত ব্যক্তিদের সহায়তায় সংশ্লিষ্টদের দক্ষতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments