ডেইলি শেয়ারবাজার ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত এমারেল্ড অয়েলের উৎপাদন আরো দেড় মাস পর থেকে চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, আগামী ১ সেপ্টেম্বর ২০২১ তারিখ থেকে কোম্পানিটি উৎপাদনে যাবে। এক্ষেত্রে প্রতিদিন ৩৩০ মেট্রিক টন রাইস ব্রান অয়েল ইমপুট ক্যাপাসিটি থাকবে। এছাড়া আউটপুট ক্যাপাসিটি হবে ৪৮ মেট্রিক রাইস ব্রান অয়েল এবং ২৮২ মেট্রিক টন ডি অয়েলড রাইস ব্রান (ডিওআরবি)।
ডেইলি শেয়ারবাজার ডটকম/নি.





























Recent Comments