বুধবার, ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeকোম্পানি সংবাদএশিয়াটিক ল্যাবরেটিজের আইপিও’র নিষেধাজ্ঞা প্রত্যাহার
spot_img
spot_img

এশিয়াটিক ল্যাবরেটিজের আইপিও’র নিষেধাজ্ঞা প্রত্যাহার

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: বুক বিল্ডিং পদ্ধতির প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে পুঁজিবাজার থেকে এশিয়াটিক ল্যাবরেটরিজ লিমিটেডের অর্থ উত্তোলনের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে। আইপিওতে জনসাধারণের কাছ থেকে আবেদন জমা নেওয়া শুরুর ঠিক একদিন আগে গত ১৫ জানুয়ারি তা স্থগিত করেছিল বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

আজ মঙ্গলবার (২৮ নভেম্বর) অনুষ্ঠিত বিএসইসির ৮৮৯তম কমিশন বৈঠকে ওই নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিএসইসি সূত্রে এই তথ্য জানা গেছে।

কোম্পানিটি পুঁজিবাজার থেকে আইপিওর মাধ্যমে শেয়ার ইস্যু করে ৯৫ কোটি টাকা উত্তোলন করবে। কোম্পানিটি উত্তোলনকৃত অর্থ ব‌্যবসা সম্প্রসারণ, উৎপাদন ভবন নির্মাণ, ব‌্যাংক ঋণ প‌রি‌শোধ এবং আইপিও খাতে ব্যয় করবে প্রতিষ্ঠানটি।

এশিয়া ল‌্যা‌রেটরিজের কাট অব প্রাইস নির্ধারিত হয়েছে ৫০ টাকা। সাধারণ বিনিয়োগকারীরা এই ৫০ টাকার ৩০% ডিসকাউন্ট অর্থাৎ ৩৫ টাকা অথবা ২০ টাকা, যেটি কম সে মূল্যে শেয়ার পাবেন। সেক্ষেত্রে বিনিয়োগকারীরা এশিয়াটিক ল্যাবরেটরিজের প্রতিটি শেয়ার ২০ টাকা করে কিনতে পারবেন।

কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে নিয়োজিত রয়েছে শাহজালাল ইক‌্যুই‌টি ম‌্যা‌নেজম‌্যান্ট লিমিটেড। পুঁজিবাজারে তালিকাভুক্তির আগে কোম্পানিটি কোনো প্রকার ডি‌ভি‌ডেন্ড ঘোষণা, অনুমোদন বা বিতরণ করতে পারবে না।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments