ডেইলি শেয়ারবাজার ডেস্ক: শেয়ারবাজারে তালিকাভুক্ত এশিয়া ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর,২১) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হয়েছে।

তথ্যমতে, তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর’২১) শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১.৭০ টাকা। আগের বছরের একই সময়ে ইপিএস হয়েছিল ১.৬৫ টাকা। এ হিসাবে মুনাফা ০.০৫ টাকা বা ৩ শতাংশ বেড়েছে।
শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) ১৮ শতাংশ বেড়েছে। আগের বছরের একই সময়ের তুলনায় চলতি বছরের ৯ মাসে (জানুয়ারি-সেপ্টেম্বর’২১) এই মুনাফা বেড়েছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিটির ৯ মাসে (জানুয়ারি-সেপ্টেম্বর’২১) শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ৩.১৮ টাকা। আগের বছরের একই সময়ে ইপিএস হয়েছিল ২.৬৯ টাকা। এ হিসাবে মুনাফা ০.৪৯ টাকা বা ১৮ শতাংশ বেড়েছে।
২০২১ সালের ৩০ সেপ্টেম্বর কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৮.০৯ টাকায়।
ডেইলি শেয়ারবাজার ডটকম
































Recent Comments