মঙ্গলবার, ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeআজকের সংবাদএসএমই বোর্ডে শেয়ার লেনদেনে বিনিয়োগ সীমা কমালো বিএসইসি
spot_img
spot_img

এসএমই বোর্ডে শেয়ার লেনদেনে বিনিয়োগ সীমা কমালো বিএসইসি

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: পুঁজিবাজারে এসএমই প্ল্যাটফর্মে তালিকাভুক্ত কোম্পানির শেয়ারে বিনিয়োগের শর্ত শিথিল করা হয়েছে। কমানো হয়েছে বিনিয়োগকারীদের ন্যুনতম বিনিয়োগের সীমা।

আজ মঙ্গলবার (২৪ নভেম্বর) অনুষ্ঠিত বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত ১০৪০তম কমিশন সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিএসইসি সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র অনুসারে, আজকের কমিশন বৈঠকে এসএমই প্ল্যাটফর্মে তালিকাভুক্ত কোম্পানির শেয়ারে বিনিয়োগের জন্য ১০ লাখ টাকা ন্যুনতম বিনিয়োগ সীমা নির্ধারণ করা হয়েছে। অর্থাৎ কোনো বিনিয়োগকারীর বাজারে ১০ লাখ টাকা বিনিয়োগ থাকলে তিনি এসএমই প্ল্যাটফর্মের কোম্পানির শেয়ার কিনতে পারবেন। এতদিন এই সীমা ছিল ৩০ লাখ টাকা।

আগামীকাল বুধবার থেকে নতুন সিদ্ধান্ত কার্যকর থাকবে।

উল্লেখ, বর্তমানে ঢাকা স্টক এক্সচেঞ্জের এসএমই প্ল্যাটফর্মে ১৯টি কোম্পানি তালিকাভুক্ত আছে। আজ ডিএসইতে এই প্ল্যাটফরমের প্রতিটি কোম্পানির শেয়ারের দাম বেড়েছে। এই বাজারে বিনিয়োগের শর্ত শিথিল করা হচ্ছে, এমন খবর আগেই বাজারে চাওড় হয়ে যাওয়ায় আজ বাজারটি ছিল চাঙ্গা।

ডেইলি শেয়ারবাজার ডটকম/অ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments