বৃহস্পতিবার, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeঅন্যান্যএসএসসির ২৫ জুনের পরীক্ষার তারিখ পরিবর্তন
spot_img
spot_img

এসএসসির ২৫ জুনের পরীক্ষার তারিখ পরিবর্তন

ডেইলি শেয়ারনবাজার ডেস্ক : আজ রবিবার, ১২ জুন দুপুরে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানের কারণে আগামী ২৫ জুনের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট  পরীক্ষা ২৪ তারিখ অনুষ্ঠিত হবে।

শিক্ষামন্ত্রী বলেন, এসএসসিতে ২৫ জুন ইংরেজি দ্বিতীয় পত্রের পরীক্ষা হওয়ার কথা থাকলেও পদ্মা সেতু উদ্বোধনের কারণে ওইদিনের পরীক্ষা একদিন এগিয়ে ২৪ জুন নিয়ে আসার সিদ্ধান্ত হয়েছে। এছাড়া, দাখিলে বাংলা দ্বিতীয় পত্র, কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে গণিত পরীক্ষা হওয়ার কথা ছিলো। এসব পরীক্ষাও ২৪ জুন হবে।

তিনি আরও বলেন, চলতি বছরের এসএসসি পরীক্ষা শুরু হচ্ছে আগামী ১৯ জুন থেকে। পরীক্ষা শেষ হবে আগামী ৬ জুলাই। সব পরীক্ষাই সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। পরীক্ষায় জালিয়াতি রোধে আগামী ১৫ জুন থেকে ৭ জুলাই পর্যন্ত সকল প্রকার কোচিং সেন্টার বন্ধ থাকবে।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এটি.

 

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments