মঙ্গলবার, ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeকোম্পানি সংবাদএসএস স্টিলের কাছে অধিগ্রহণের তথ্য চেয়েছে বিএসইসি
spot_img
spot_img

এসএস স্টিলের কাছে অধিগ্রহণের তথ্য চেয়েছে বিএসইসি

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: জয়েন্ট ভেঞ্চার কোম্পানি সাউথইস্ট ইউনিয়ন সিরামিকের ৭৫ শতাংশ শেয়ার ২০০ কো‌টি টাকার বিনিময়ে    অধিগ্রহণের ‌সিদ্ধান্ত নিয়েছে পুঁজিবাজারে তা‌লিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পা‌নি এসএস স্টিল।

কোম্পা‌নির নেওয়া সিদ্ধান্তের সত্যতা যাচাইয়ে  অধিগ্রহণ সংক্রান্ত বেশকিছু তথ্য-প্রমাণ চেয়েছে  পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলা‌দেশ সি‌কিউ‌রি‌টিজ অ্যান্ড এক্স‌চেঞ্জ কমিশন (বিএসইসি)।

সম্প্রতি বিএসইসির এ সংক্রান্ত এক‌টি চিঠি এসএস স্টিলের ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) কা‌ছে পাঠানো হয়। যার অনুলিপি দেশের উভয় স্টক এক্সচেঞ্জের ব্যবস্থাপনা প‌রিচাল‌কের কা‌ছে পাঠানো হয়।

চিঠিতে উল্লেখ করা হয়, এসএস স্টিলের পর্ষদ প্রায় ২০০ কোটি টাকার বিনিময়ে সাউথইস্ট ইউনিয়ন সিরামিক ইন্ডাস্ট্রিজে বিনিয়োগের সিদ্ধান্তের কথা জানিয়েছে। ওই অর্থের মাধ্যমে চীন-বাংলাদেশের যৌথভাবে গঠিত কোম্পানিটির ৭৫ শতাংশ শেয়ার অধিগ্রহণ করা হবে। অধিগ্রহণ করা কোম্পানি খুলনার বাগেরহাট জেলার কাটাখালীতে অবস্থিত।

শেয়ার কেনার চুক্তির দলিল, অধিগ্রহণের জন্য দর মূল্যায়ন প্রতিবেদন, এই বিনিয়োগের ফলে এসএস স্টিলের মুনাফা বৃদ্ধির পরিমাণের মূল্যায়ন প্রতিবেদনসহ বেশকিছু গুরুত্বপূর্ণ তথ্য ‌জমা দি‌তে বলা হয় এসএস স্টিলকে।

এছাড়াও উভয় কোম্পানির পরিচালনা পর্ষদ সভায় উপস্থিত পরিচালকদের সংখ্যা, উভয় কোম্পানির নিরীক্ষিত আর্থিক হিসাবও চেয়েছে বিএসইসি।

এসএস স্টিল কোম্পা‌নির সচিব মোস্তা‌ফিজুর রহমান রাইজিংবিডিকে ব‌লেন, সাউথইস্ট ইউনিয়ন সিরামিক ইন্ডাস্ট্রিজে এসএস স্টিলের ২০০ কোটি টাকার বিনিয়োগের বিষ‌য়ে বিএসইসি কিছু তথ্য চে‌য়ে‌ছে। চাহিদা অনুযায়ী বিএসইসিকে তথ্য দেওয়া হয়েছে। এই বিষ‌য়ে বিএসইসি থেকে এখনও কিছু জানানো হয়নি।

সাউথইস্ট ইউনিয়ন সিরামিক ইন্ডাস্ট্রিজ চীন-বাংলাদেশ জয়েন্ট ভেঞ্চার কোম্পানি। এটির ফ্যাক্টরি খুলনার বাগেরহাটে। কোম্পানিটির বর্তমান উৎপাদন ক্ষমতা বছরে ৯ কোটি ৬০ লাখ স্কয়ার ফিট। এই কোম্পানির শেয়ার কেনার প্রস্তাব সাধারণ বিনিয়োগকারীদের অনুমোদনের জন্য বিশেষ সাধারণ সভা (ইজিএম) করবে এসএস স্টিল। ইজিএমের তারিখ ও স্থান পরে জানানো হবে।

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments