ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি এসিআই লিমিটেড গত ৩০ জুন, ২০২৪ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য ডিভিডেন্ড ঘোষণা করেছে। আলোচিত বছরে সাধারণ শেয়ারহোল্ডারদের জন্য কোম্পানিটি ৩৫ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। এর মধ্যে ২০ শতাংশ ক্যাশ এবং ১৫ শতাংশ স্টক ডিভিডেন্ড। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, সর্বশেষ হিসাববছরে কোম্পানিটি এককভাবে শেয়ার প্রতি ৪৩ টাকা ৯৮ পয়সা আয় করেছে। কিন্তু এ সময়ে সমন্বিতভাবে শেয়ার প্রতি লোকসান হয়েছে ১৮ টাকা ২৫ পয়সা। আগের বছর সমন্বিতভাবে ৬ টাকা ৪৭ পয়সা লোকসান হয়েছিল।
গত ৩০ জুন, ২০২৪ তারিখে সমন্বিতভাবে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ৯১ টাকা ১৭ পয়সা।
আগামী ২৯ ডিসেম্বর, কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১৭ নভেম্বর।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.




























Recent Comments