শনিবার, ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeএক্সক্লুসিভএসিআইয়ের অস্বাভাবিক আর্থিক প্রতিবেদন: তদন্ত কমিটির শুনানী ৯ ফেব্রুয়ারি
spot_img
spot_img

এসিআইয়ের অস্বাভাবিক আর্থিক প্রতিবেদন: তদন্ত কমিটির শুনানী ৯ ফেব্রুয়ারি

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত এসিআই লিমিটেডের অস্বাভাবিক ইপিএস কমে লোকসানে জড়িয়ে পড়ার  কারণ খতিয়ে দেখতে, গঠিত তদন্ত কমিটিকে তাদের প্রতিবেদন তৈরি ও ব্যাখ্যা প্রদানের জন্য শুনানীতে ডেকেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

আগামী ৯ ফেব্রুয়ারি বিএসইসিতে উপস্থিত হয়ে ডিএসই’র তদন্ত কমিটির সদস্যদের এসিআই লিমিটেডের অস্বাভাবিক লোকসান দেখানোর বিষয়ে ব্যাখ্যা প্রদানের নির্দেশনা দিয়েছে কমিশন। বিএসইসি সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, ৩০ জুন, ২০১৯ সমাপ্ত অর্থবছরের জন্য শেয়ার প্রতি লোকসান ১৪.৮৭ টাকা দেখিয়েছে। যেখানে তার আগের অর্থবছরের ইপিএস ছিল ১০.৩৬ টাকা। এক বছরের ব্যবধানে এতো বিপুল পরিমাণ লোকসানের কারণে কোম্পানিটির শেয়ার দরে ব্যাপক নেতিবাচক প্রভাব পড়ে। এতে বিনিয়োগকারীরা আর্থিক ক্ষতির মুখে পড়ে। তাই কোম্পানিটির অস্বাভাবিক আর্থিক প্রতিবেদনের কারণ খতিয়ে দেখতে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ২০১৯ সালের ২১ জুলাই একটি তদন্ত কমিটি গঠন করে। সেই তদন্তের প্রতিবেদন ও ব্যাখ্যা প্রদানের জন্য আগামী ৯ ফেব্রুয়ারি কমিশনের উপস্থিত হওয়ার জন্য তদন্ত কমিটির সদস্যদের নির্দেশনা দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা।

ডেইলি শেয়ারবাজার.কম

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments