ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি এসোসিয়েটেড অক্সিজেন লিমিটেডের ঘোষিত ডিভিডেন্ড অনুমোদন করেছে শেয়ারহোল্ডাররা। সমাপ্ত অর্থবছরের শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছিল কোম্পানিটি। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

আজ মঙ্গলবার (২২ডিসেম্বর) কোম্পানির ২৯তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) শেয়ারহোল্ডররা অংশগ্রহন করে ৩০ জুন ২০২০ সালে সমাপ্ত হিসাব বছরের জন্য এই ডিভিডেন্ড অনুমোদন করে। অনুমোদনকৃত ডিভিডেন্ডের মধ্যে ২ শতাংশ ক্যাশ আর ৮ শতাংশ স্টক ডিভিডেন্ড রয়েছে।
ভারচুয়ালি অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন কোম্পানির চেয়ারম্যান নিজাম উদ্দিন চৌধুরী। এসময় শেয়ারহোল্ডারদের পাশাপাশি কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ইসমত জাহান, পরিচালক আজমাইন মাহতাব চৌধুরী, ফাহিম চৌধুরী এবং স্বতন্ত্র পরিচালক নাসিমা চৌধুরী উপস্থিত ছিলেন।
এছাড়াও কোম্পানি সচিব নূর-ই-ইলাহী এবং সিএফও দেলোয়ার হোসেনসহ কোম্পানির উধ্বতন কর্মকর্তরা উপস্থিত ছিলেন।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম
























Recent Comments