রবিবার, ২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeকোম্পানি সংবাদএসোসিয়েটেড অক্সিজেনের তৃতীয় প্রান্তিক প্রকাশ
spot_img
spot_img

এসোসিয়েটেড অক্সিজেনের তৃতীয় প্রান্তিক প্রকাশ

সদ্য প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে পুঁজিবাজার থেকে টাকা উত্তোলন করা এসোসিয়েটেড অক্সিজেন  লিমিটেড  ২০২০ হিসাব বছরের তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। সংশ্লিষ্ঠ সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, (জানুয়ারি-মার্চ’২০) পর্যন্ত তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির আগে শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ০.৫১ টাকা।  যা আগের বছর একই সময় ইপিএস ছিল০.৪৭ টাকা। তবে আইপিও পরে কোম্পানির শেয়ার হিসোবে ইপিএস হয়েছে ০.৪৩ টাকা।

এই সময় কোম্পানিটির কর পরবর্তী মুনাফা হয়েছে ৪ কোটি ৬ লাখ ৮০ হাজার টাকা। যা আগের বছর একই সময় মুনাফা ছিল ৩ কোটি ২ লাখ ৫০ হাজার টাকা।

এদিকে ২০২০ হিসাব বছরের নয় মাসে (জুলাই‘১৯-মার্চ’২০) কোম্পানিটির ইপিএস হয়েছে ১.৩৩ টাকা। যা আগের বছর একই সময় ছিল ১.৩০ টাকা। তবে আইপিও পরে কোম্পানির শেয়ার হিসোবে ইপিএস হয়েছে ১.১২ টাকা।

এই সময় কোম্পানিটির কর পরবর্তী মুনাফা হয়েছে  ১০কোটি ৬৪ লাখ ১০ হাজার টাকা। যা আগের বছর একই সময় মুনাফা ছিল ৮ কোটি ৩৭ লাখ ৬০ হাজার টাকা।

৩১ মার্চ ২০২০ পর্যন্ত কোম্পনির শেয়ার প্রতি নিট সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৮.৭০ টাকায়। তবে আইপিওতে ইস্যুকৃত শেয়ার বিবেচনায় এনএভিপিএস দাঁড়ায় ১৭.৩৩ টাকা।

এদিকে,  আগামী রোবাবার থেকে কোম্পানিটি পুঁজিবাজারে ‘এন’ ক্যাটাগরিতে লেনদেন শুরু করবে। ডিএসইতে কোম্পানিটির ট্রেডিং কোড হবে “AOL”। আর কোম্পানি কোড হবে 15321। আর সিএসইতে কোম্পানিটির ট্রেডিং কোড হবে “AAMRANET”। আর কোম্পানি কোড হবে 20021।

এর আগে গত মঙ্গলবার (২০ অক্টোবর) সিডিবিএলের মাধ্যমে কোম্পানিটির শেয়ার বিনিয়োগকারীদের বিও হিসাবে জমা হয়েছে। আর গত ৭ সেপ্টেম্বর কোম্পানির আইপিওর লটারির ড্র অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। আর গত ১০ সেপ্টেম্বর থেকে ১৬ সেপ্টেম্বর পর্যন্ত কোম্পানির আইপিওতে আবেদন করে বিনিয়োগকারীরা।

এর আগে বিএসইসির ৭৩২তম কমিশন সভায় কোম্পানির আইপিও অনুমোদন দেয়া হয়।

কোম্পানিটি অভিহিত মূল্যে শেয়ার ইস্যুর মাধ্যমে ১৫ কোটি টাকা সংগ্রহ করবে। যা দিয়ে মজুদ ছাউনি, প্লান্ট সেড নির্মাণ, যন্ত্রপাতি ক্রয়, ঋণ পরিশোধ ও আইপিও খরচ পরিচালনা করা হবে।

এসোসিয়েটেড অক্সিজেনের ২০১৮-১৯ অর্থবছরে শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১.৫১ টাকা। আর শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) রয়েছে ১৭.৩৭ টাকা।

কোম্পানিটির ইস্যু ম্যানেজার হিসেবে কাজ করছে বিডি ফাইন্যান্স ক্যাপিটাল হোল্ডিংস।

উল্লেখ্য, আগামী ২৫ অক্টোবর, রোববার থেকে উভয় স্টক এক্সচেঞ্জে লেনদেন শুরু করবে কোম্পানিটি।

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments