মঙ্গলবার, ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeঅর্থনীতিএস আলমের পরিবারের প্রায় ১৭ হাজার কোটি টাকার জমি জব্দের আদেশ
spot_img
spot_img

এস আলমের পরিবারের প্রায় ১৭ হাজার কোটি টাকার জমি জব্দের আদেশ

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আলোচিত শিল্পগোষ্ঠী এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলম ও তার স্বার্থ সংশ্লিষ্টদের নামে চট্টগ্রামের বিভিন্ন এলাকায় থাকা ১৬ হাজার ৯৪০ কোটি ৬ লাখ ৮৬ হাজার ৭৭৩ কোটি টাকা মূল্যের ১ হাজার ৯৩৬ দশমিক ৫০ একর জমি জব্দের আদেশ দিয়েছেন ঢাকার এক আদালত।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) দুদকের আবেদনের শুনানি নিয়ে এ আদেশ দেন ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালতের অবকাশকালীন বিচারক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন।

দুদকের জনসংযোগ কর্মকর্তা উপপরিচালক আখতারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। দুদকের পক্ষে সংস্থার উপপরিচালক তাহাসিন মুনাবীল হক এসব জমি জব্দ চেয়ে আবেদন করেন।

আবেদনে বলা হয়, এস আলম ও তার স্বার্থ সংশ্লিষ্ট সত্তা ও সত্তার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে মানিলন্ডারিং সংগঠনের অভিযোগের অনুসন্ধানে তদন্ত টিম গঠন করা হয়েছে।

অনুসন্ধানকালে দেখা যায়, মোহাম্মদ সাইফুল আলম, এস আলম গ্রুপ ও তার পরিবারের সদস্যসহ স্বার্থ সংশ্লিষ্ট সত্তা ও সত্তার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা বিভিন্ন ব্যাংক থেকে নামে বেনামে বিধিবহির্ভূতভাবে ঋণ নিয়ে তা আত্মসাত করে নিজ নামে ও পরিবারের সদস্যদের নামে দেশে-বিদেশে বিপুল পরিমাণ সম্পদ অর্জন করেছেন। অনুসন্ধানকালে বিভিন্ন সূত্র থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে জানা যায়, তিনি এবং তার পরিবারের সদস্যরা এসব স্থাবর সম্পদ অন্যত্র হস্তান্তর, স্থানান্তর বা বেহাত করার চেষ্টা করছেন। অনুসন্ধান নিষ্পত্তির আগে এসব সম্পদ হস্তান্তর বা স্থানান্তর হয়ে গেলে পরবর্তী সময়ে ওই টাকা উদ্ধার করা দুরূহ হয়ে পড়বে।

এমতাবস্থায় এস আলম গ্রুপ ও তার পরিবারের সদস্যসহ তার স্বার্থ সংশ্লিষ্ট সত্তা ও সত্তার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তির স্বার্থসংশ্লিষ্ট মোট ১ হাজার ৯৩৬ দশমিক ৫০ একর জমি জরুরিভিত্তিতে জব্দ করা আবশ্যক।

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments