
ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত এস.এস. স্টিল লিমিটেডের দ্বিতীয় প্রান্তিক (অক্টোবর’২১-ডিসেম্বর’২১) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য মতে, দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ০.৬৯ টাকা। গত অর্থবছরের একই সময়ে যার পরিমাণ ছিল ০.৭৬ টাকা। এছাড়া ছয় মাসে (জুলাই’২১-ডিসেম্বর’২১) কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১.৩৭ টাকা। গত অর্থবছরের একই সময়ে যার পরিমাণ ছিল ১.৪৪ টাকা।
অন্যদিকে কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) হয়েছে ০.৭৯ টাকা। এছাড়া সমন্বিত শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৩.০৮ টাকা।
ডেইলি শেয়ারবাজার ডটকম/দি.


































Recent Comments