ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি এ্যাপেক্স ফুটওয়ার লিমিটেড গত ৩০ জুন, ২০২৪ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য ৪৫ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। এর মধ্যে ৩৫ শতাংশ ক্যাশ এবং ১০ শতাংশ স্টক ডিভিডেন্ড। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
তথ্যমতে, সমাপ্ত অর্থবছরের কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১২ টাকা ৮৬ পয়সা। গত বছর একই সময়ে ছিল ১১ টাকা ৬৯ পয়সা।
আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৪৭৪ টাকা ৩৭ পয়সা। গত বছর একই সময়ে যা ছিল ২১৭ টাকা ৮৫ পয়সা।
আগামী ২৭ নভেম্বর, ২০২৪ তারিখ কোম্পানিটি বার্ষিক সাধারণ সভা (এজিএম) করবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ২২ অক্টোবর।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.


































Recent Comments