ডেইলি শেয়ারবাজার ডেস্ক: জাতির পিতার স্বপ্ন পূরণসহ সাম্প্রদায়িক সম্প্রীতি বাঙালির চিরকালীন ঐতিহ্য এবং বিশ্বজন স্বীকৃত। এ ঐতিহ্যকে সম্মিলিতভাবে এগিয়ে নিতে হবে। বাংলাদেশকে গঠন করতে ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

রাষ্ট্রপতি রোববার ২৫ ডিসেম্বর রোববার সন্ধ্যায় বঙ্গভবনের গ্যালারি হলে বড়দিন উপলক্ষে বলেন এই বন্ধন কোনো ব্যক্তি বা গোষ্ঠী যেন ছিন্ন করতে না পারে, সেদিকেও সবাইকে সজাগ থাকার তাগিদ দেন।
যীশুখ্রিস্টকে মানবজাতির আলোর পথের দিশারী উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, বহু ত্যাগ-তিতিক্ষার বিনিময়ে যীশুখ্রিস্ট সৃষ্টিকর্তার মহিমা ও খ্রিস্টধর্মের সুমহান বাণী প্রচার করেন। জাগতিক সুখের পরিবর্তে যীশুখ্রিস্ট ত্যাগ, সংযম ও দানের মাধ্যমে পরমার্থিক সুখ অর্জনের ওপর গুরুত্বারোপ করেন। তিনি মানুষের মাঝে ভালোবাসা, সেবা, ক্ষমা, ন্যায় প্রতিষ্ঠাসহ শান্তিপূর্ণ সহাবস্থানের শিক্ষাও দেন। খ্রিস্টান প্রতিনিধিদের সঙ্গে শুভেচ্ছা বক্তব্য প্রদানকালে রাষ্ট্রপতি এ কথা বলেন।
রাষ্ট্রপতি আরও বলেন, শান্তি আর সমৃদ্ধির এক জনপদ বাংলাদেশ এবং এ অর্জনের পেছনে রয়েছে ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের নিরলস শ্রম আর অব্যাহত প্রচেষ্টা।আমাদের উন্নয়ন ও অগ্রগতির পেছনে ইতিবাচক অবদান রেখেছেন অনস্বীকার্য। আবদুল হামিদ আশা প্রকাশ করেন, আগামী দিনে সবার মধ্যে বিদ্যমান সৌহার্দ্যের বন্ধন আরও গভীর হবে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/ই.
































Recent Comments