মঙ্গলবার, ২রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবিনোদনঐশ্বরিয়াকে ‘আন্টি’ বলে বিতর্কে সোনম!
spot_img
spot_img

ঐশ্বরিয়াকে ‘আন্টি’ বলে বিতর্কে সোনম!

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: প্রাক্তন বিশ্বসুন্দরী ঐশ্বরিয়া রাই বচ্চন—সৌন্দর্য ও ব্যক্তিত্ব নিয়ে যাঁকে ঘিরে দীর্ঘদিন ধরেই সারা বিশ্বে আলোচনা। তবু কর্মজীবনের বিভিন্ন সময়ে শরীরের গঠন, বয়স ও চেহারা নিয়ে কটাক্ষের মুখে পড়তে হয়েছে তাঁকে। সেই তালিকায় একসময় নাম জড়িয়েছিল বলিউড অভিনেত্রী সোনম কপূর–এরও। প্রকাশ্যেই ঐশ্বরিয়াকে ‘আন্টি’ বলে সম্বোধন করে বিতর্কের জন্ম দিয়েছিলেন তিনি।

ঐশ্বরিয়া ও সোনম একই আন্তর্জাতিক প্রসাধনী প্রতিষ্ঠানের বিজ্ঞাপন প্রচারে যুক্ত ছিলেন। যদিও ঐশ্বরিয়া প্রায় দুই দশক ধরে ওই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত, সোনম সেখানে যুক্ত হন অনেক পরে। সেই সময় এক সাক্ষাৎকারে ঐশ্বরিয়াকে নিয়ে প্রশ্ন করা হলে সোনম মন্তব্য করেন, “ঐশ্বরিয়া আসলে আমাদের আগের প্রজন্মের আন্টি।”

এই মন্তব্য ঘিরে তীব্র বিতর্ক শুরু হয়। উল্লেখযোগ্য বিষয় হল, সেই সময় ঐশ্বরিয়ার বয়স ছিল ৩৬ বছর এবং সোনমের বয়স ছিল ২৫ বছর। তবে এই প্রসঙ্গে ঐশ্বরিয়া কখনও প্রকাশ্যে কোনও প্রতিক্রিয়া জানাননি।

পরবর্তীতে জনপ্রিয় আড্ডাভিত্তিক টেলিভিশন অনুষ্ঠান কফি উইথ করণ–এ এসে নিজের মন্তব্যের ব্যাখ্যা দেন সোনম। তিনি বলেন,“ঐশ্বরিয়া আমার বাবার সঙ্গে অভিনয় করেছেন। সেই কারণেই আমি তাঁকে ‘আন্টি’ বলে ডেকেছি।”

সোনমের বাবা অনিল কপূর–এর সঙ্গে ঐশ্বরিয়া অভিনয় করেন ১৯৯৯ সালের সফল চলচ্চিত্র ‘তাল’ এবং ২০০০ সালের ‘হমারা দিল আপকে পাস হ্যায়’-এ। ‘তাল’ ছিল ঐশ্বরিয়ার অভিনয়জীবনের শুরুর দিকের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ছবি। অন্যদিকে, অনিল কপূর তখনই বলিউডের একজন প্রতিষ্ঠিত ও জনপ্রিয় অভিনেতা।

২০১৬ সালে আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে আসেন ঐশ্বরিয়া। সে বছর কান চলচ্চিত্র উৎসব–এর লাল গালিচায় বেগুনি রঙের ঠোঁটরঙ পরে উপস্থিত হয়ে আলোড়ন সৃষ্টি করেন তিনি। চারদিকে শুরু হয় প্রশংসার বন্যা। একই বছর ওই চলচ্চিত্র উৎসবে উপস্থিত ছিলেন সোনম কপূরও। তবে প্রচারের প্রায় সব আলো যেন ঐশ্বরিয়াই নিজের দিকে টেনে নেন।

সেই প্রসঙ্গে সোনম মন্তব্য করেছিলেন, “আমার মনে হয়, তিনি চেয়েছিলেন তাঁকে নিয়ে আলোচনা হোক। সেটা তিনি সফলভাবেই করেছেন। আর আমারও মনে হয়, তাঁকে দারুণ লাগছিল।”

ঐশ্বরিয়াকে ঘিরে সোনমের এমন ইঙ্গিতপূর্ণ মন্তব্য বারবার আলোচনায় এলেও প্রতিবারই নীরব থেকেছেন ঐশ্বরিয়া রাই বচ্চন। বয়স বা ব্যক্তিগত বিষয় নিয়ে বিতর্কে না জড়িয়ে নিজের কাজ, ব্যক্তিত্ব ও আত্মমর্যাদার মাধ্যমেই তিনি বারবার উত্তর দিয়েছেন—এমনটাই মনে করেন তাঁর অনুরাগীরা।

ডেইলি শেয়ারবাজার ডটকম/অ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments