শুক্রবার, ২০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ঠা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবিনোদনঐশ্বরিয়ার সেই লেহেঙ্গাটি অস্কারের জাদুঘরে!
spot_img
spot_img

ঐশ্বরিয়ার সেই লেহেঙ্গাটি অস্কারের জাদুঘরে!

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: অভিষেকের সঙ্গে বিচ্ছেদের গুঞ্জন নিয়ে এ বছর পুরোটাই চর্চায় ছিলেন ঐশ্বরিয়া রাই বচ্চন। বছরের একেবারে শেষ সময়ে এলো নতুন খবর। ঐশ্বরিয়া অভিনীত আলোচিত ও সেরা সিনেমার মধ্যে রয়েছে ‘যোধা আকবর’। যেখানে হৃতিক রোশনের সঙ্গে জুটি বাঁধেন তিনি।

২০০৮ সালে মুক্তি পাওয়া এই ঐতিহাসিক ছবিটি বক্স অফিসে দুর্দান্ত সাফল্য পেয়েছিল এবং আজও দর্শকদের মনে বিশেষ জায়গা ধরে রেখেছে। এবার ছবিটি নিয়ে নতুন এক সাফল্যের কথা শোনা গেল।

‘যোধা আকবর’ ছবির বিয়ের দৃশ্যে এক বিখ্যাত লাল লেহেঙ্গা পরেছিলেন ঐশ্বরিয়া। সেই লেহেঙ্গাটি বর্তমানে অস্কার অ্যাকাডেমি মিউজিয়াম-এ প্রদর্শিত হচ্ছে। বিখ্যাত ডিজাইনার নীতা লুল্লা ডিজাইন করেছিলেন লেহেঙ্গাটির; যা ভারতীয় ঐতিহ্য ও শৈল্পিক দক্ষতার এক অসাধারণ উদাহরণ। সূক্ষ্ম জারদোজি এবং এমব্রয়ডারির কাজের জন্য এই লেহেঙ্গা পরে নজর কেড়েছিলেন বিশ্বসুন্দরী।

লেহেঙ্গার সঙ্গে ঐশ্বরিয়ার পরা ভারী নেকলেসে একটি নীল ময়ূর এবং কুন্দনের কাজ ছিল। যেখানে তাকে একেবারে রানির মতো লাগছিল। একাডেমি অফ মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস এই বিষয়ে একটি ভিডিও শেয়ার করেছে। যেখানে লেহেঙ্গা একটি ডামির ওপর দেখানো হয়েছে। অ্যাকাডেমির শেয়ার করা ভিডিওটিতে আশুতোষ গোয়ারিকরের সিনেমার দৃশ্যও শেয়ার করা হয়েছে।

প্রদর্শনীতে যোধা আকবর ছবির কিছু দৃশ্যও দেখানো হয়েছে, যেখানে ঐশ্বরিয়া এবং হৃতিকের অভিনয় নতুন করে জীবন্ত হয়ে উঠেছে।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments