মঙ্গলবার, ৩রা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবিনোদনওজন নিয়ে ট্রোলের মুখে দীপিকা
spot_img
spot_img

ওজন নিয়ে ট্রোলের মুখে দীপিকা

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: বলিউডের জনপ্রিয় অভিনেত্রী দীপিকা পাড়ুকোন মা হওয়ার পর থেকেই নিজেকে লাইমলাইট থেকে দূরে রয়েছেন। আজকাল তিনি খুব কমই প্রকাশ্যে আসেন। যদিও পরের সিনেমার স্ক্রিপ্ট ইতোমধ্যে হাতে চলে এসেছে দীপিকার। সঙ্গে প্রেগন্যান্সি ফ্যাট কমিয়ে একেবারে পুরোনো চেহারায় ফিরেছেন তিনি।

গতকাল রোববার (১৩ জুলাই) দীপিকার একটি নতুন ভিডিও সামনে এসেছে, যা মুম্বাই বিমানবন্দরের। সেখানে অভিনেত্রীকে দেখা গেল নীল রঙের একটি ঢিলেঢালা লম্বা শার্টে। সঙ্গে কালো চশমা আর টোট ব্যাগ।

সদ্য মা হওয়া অভিনেত্রীকে দেখে নেটিজেনদের ট্রোলের শিকার হন। কেউ বাড়তি ওজন নিয়ে ট্রোল করলেন, আবার কেউ পোশাক নিয়ে। এক নেটিজেন লিখেছেন— বাবার শার্ট পরে এসেছে নাকি, যা পারে গায়ে গলিয়ে নেয়। আরেক নেটিজেন লিখেছেন— ‘প্রেগন্যান্সির সময় তো দীপিকাকে এত মোটা লাগত না। দিন দিন কেমন গোলুমোলু হয়ে যাচ্ছে। অন্য আরেক নেটিজেন লিখেছেন—এক ফোঁটাও সাজগোজ করেনি বেচারি। বোঝাই যাচ্ছে মেয়েকে নিয়ে ঠিক কতটা ব্যস্ত।

আগামীতে অ্যাটলি পরিচালিত ‘AA22XA6’ সিনেমায় দীপিকা পাড়ুকোনকে দেখা যাবে আল্লু অর্জুনের সঙ্গে। সম্প্রতি নির্মাতারা একটি ইন্ট্রোডাকশন ভিডিও শেয়ার করে দীপিকার এন্ট্রি নিশ্চিত করেছেন। অভিনেত্রী শিগগিরই শুটিং শুরু করবেন বলে জানা ড়েঝে। এ ছাড়া দীপিকার কাছে কল্কির দ্বিতীয় অংশও রয়েছে।

ইতোমধ্যে মধ্যে পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গার ‘স্পিরিট’ সিনেমায় কাজ করার কথা হয়েছিল দীপিকার। তবে অ্যানিমেল পরিচালকের সঙ্গে আট ঘণ্টার বেশি শুটিং না করা এবং পারিশ্রমিকের দ্বন্দ্বের কারণে সেই সিনেমা করা হলো না অভিনেত্রীর।

জানা গেছে, সিনেমার লাভের একটি বড় অংশ দাবি ছিল দুয়ার মায়ের। মোটা পারিশ্রমিক, আর সঙ্গে ৮ ঘণ্টা কাজের শিফট। আর সেটিই মানতে পারেননি পরিচালক রেড্ডি ভাঙ্গা। আর তাতেই সরিয়ে দেওয়া হয় তাকে।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments