ডেইলি শেয়ারবাজার ডেস্ক: ডিজনি প্লাস হটস্টারে দেখা যাচ্ছে ‘প্ল্যানেট অব দ্য এপস’ সিরিজের চতুর্থ সিনেমা ‘কিংডম অব দ্য প্ল্যানেট অব দ্য এপস’। এতে দেখা যায় সিরিজের অন্যতম চরিত্র সিজারের মৃত্যুর কয়েক প্রজন্মের পর থেকে এ সিনেমার গল্প শুরু হয়। সায়েন্স ফিকশন ও অ্যাকশন ধাঁচের এ সিনেমায় অভিনয় করেছেন ওয়েগ টিগ, ফ্রেয়া অ্যালান, কেভিন ডুরান্ড, পিটার ম্যাকন প্রমুখ।
হুলুতে মুক্তি পেয়েছে ইংরেজি কমেডি ড্রামা সিরিজ ‘দ্য বেয়ার’। মূলত খাদ্য, পরিবার এবং রেস্তোরাঁ ব্যবসার অস্থিরতার গল্প নিয়ে এ সিরিজটি নির্মাণ করেছেন ক্রিস্টোফার স্টোরার। এতে অভিনয় করেছেন জেরেমি অ্যালেন হোয়াইট, ইবন মস-বাখরাচ, আয়ো এদেবিরি, লিওনেল বয়েস, লিজা কোলন-জায়াস, এবি এলিয়ট, ম্যাটি ম্যাথেসনসগ আরও অনেকে।
বিঞ্জে দেখা যাচ্ছে ভৌতিক থ্রিলার শর্টফিল্ম ‘কফিন’। ভূত বলতে কি আদৌ কিছু আছে নাকি সবটাই কুসংস্কার? সত্য ঘটনা অবলম্বনে এটি নির্মাণ করেছেন রনি ভৌমিক। এতে অভিনয় করেছেন মোশাররফ করিম, রোবেনা রেজা জুঁই, অশোক ব্যাপারী, রাকিব হাসান, স্নেহাশিস চক্রবর্তী, বিল্লাল হোসেন প্রমুখ।
ডেইলি শেয়ারবাজার ডটকম/আ


























Recent Comments