ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির পরিচালক শেয়ার হস্তান্তরের ঘোষণা দিয়েছেন। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, কোম্পানিটির উদ্যোক্তা পরিচালক এস এম রেজাউল আলম ১ কোটি ২১ লাখ ২০ হাজার শেয়ার হস্তান্তরের ঘোষণা দিয়েছেন। এর মধ্যে তার স্ত্রী ফাহিমা হোসনাকে ৬০ লাখ ৬০ হাজার এবং মেয়ে রোশমী রুহিকে সমপরিমাণ শেয়ার উপহার হিসেবে প্রদান করবেন।
উল্লেখ্য, আগামী ৩০ কার্যদিবসের মধ্যে ঘোষিত শেয়ার হস্তান্তর করবেন তিনি।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.


































Recent Comments