সোমবার, ২৪শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবিনোদনকখনো এমন চরিত্রে অভিনয় করিনি: সাফা
spot_img
spot_img

কখনো এমন চরিত্রে অভিনয় করিনি: সাফা

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: নতুন ওয়েব সিরিজ নিয়ে হাজির হলেন অভিনেতা সিয়াম আহমেদ ও অভিনেত্রী সাফা কবির। ‘টিকিট’ শিরোনামের এই সিরিজটিতে সিয়াম-সাফা ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন মনোজ প্রামাণিক। লেখক নাজিম উদ্দিনের গল্প অবলম্বনে মিস্টার টুইস্ট খ্যাত নির্মাতা ভিকি জাহেদ পরিচালনা করেছেন সিরিজটি।

এতে আরো আছেন আবদুল্লাহ আল সেন্টু, জয়রাজ, এ কে আজাদ সেতু, মাহমুদ আলম, বাদল শহীদ, মার্শিয়া শাওন, রেজান শোভন, জান্নাতুল ফেরদৌস রাইসা, কেএসএম আরাবি মওদুদসহ অনেকে। গতকাল সিরিজটি মুক্তি দেওয়া হয়েছে। এর আগে গত বুধবার রাতে প্রকাশ করা হয় ‘টিকিট’-এর ফোরটেস্ট (পূর্বাভাস), যাকে অনেকটা টিজার বলা যায়। সেখানে ভিন্ন লুকে দেখা গেছে সিয়ামকে।

কাজটি নিয়ে এই অভিনেতা বেশ উচ্ছ্বসিত। এতে তিনি সালেক নামে অভিনয় করেছেন। চরিত্রের ব্যাখ্যা দিতে গিয়ে সিয়াম বলেন, ‘এই চরিত্রট কতখানি করতে পারবো—সেটা নিয়ে বেশ সংশয়ে ছিলাম। তবে ভিকি ভাই বেশি আত্মবিশ্বাসী ছিলেন। সাহস দিয়েছেন। তার কারণেই সালেক চরিত্র করতে পেরেছি।’ চরিত্র করতে সিয়ামের কাছে দুটি বড় চ্যালেঞ্জ ছিল। কী সেটা? উত্তরে ‘মৃধা বনাম মৃধা’ ছবির এই অভিনেতা বলেন, ‘প্রথমটি হচ্ছে, সালেকের চরিত্র একেবারেই আলাদা হতে হবে। যাকে আলাদাভাবে ভাগ ভাগ করে ডিটারমাইন্ড করা যায়। দ্বিতীয় হচ্ছে সালেককে সবার থেকে আলাদা হতে হবে। তার কিছু আন্ডারটোনড পারফরম্যান্স, তার কিছু কনফিডেন্সের অভাব। এই জিনিসগুলোর সঙ্গে তার লুকস, তার এপিয়ারেন্স অনেকটা জড়িত।

সালেক চরিত্রের জন্য নিজের ওজন বাড়াতে হয়েছে সিয়ামের। বললেন, ‘ওয়েট গেইন করতে হয়েছে। টিকিট খুবই ইন্টারেস্টিং প্লট। সবদিক থেকে গল্পটা পড়ার সময় আমার কাছে মনে হয়েছে যে, অন্য গল্পের চেয়ে এই গল্পটা সবদিক থেকে সত্যি আলাদা। এতে রয়েছে ভালো ও মন্দ মানুষের অদ্ভুত মিশ্রণ।

অন্য কাজের চেয়ে ‘টিকিট’-এ বেশ সাহসী চরিত্রে আসছেন সাফা কবির। তার ভাষ্য, ‘কাজটা বেশ কিছু কারণে আমার জন্য বিশেষ। আমি আগে কখনো এমন চরিত্রে অভিনয় করিনি। গল্পটা আসলে ডার্ক কমেডি, থ্রিলার ও স্যাটায়ার মিলিয়ে। কাজ করতে গিয়ে ভালোই কিছু চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছি। কারণ আমার বেড়ে ওঠার সঙ্গে সিরিজের চরিত্রের আকাশ-পাতাল তফাত্।

টিকিট-এ আরেকটি বিশেষ চরিত্রে অভিনয় করেছেন মনোজ প্রামাণিক। তিনি বলেন, ‘সিরিজে আমার চরিত্র আর বাস্তবে আমি দুইটা দুই মেরুর চরিত্র। কাজটি আমার কাছে খুব মজা লেগেছে। এই চরিত্রটা করতে গিয়ে আমার এক ছাত্রকে কিছুটা অনুকরণের চেষ্টা করেছি। কেননা ওর চরিত্রটা এরকম। সব চরিত্রই পোর্ট্রেট করা অভিনেতাদের জন্য চ্যালেঞ্জের। সিরিজটা টান টান উত্তেজনার একটা গল্প। আশা করি, দর্শক কাজটা পছন্দ করবেন।

‘পুনর্জন্ম’ খ্যাত পরিচালক ভিকি জাহেদ বলেন, ‘টিকিট আমার জন্য একটা ইউনিক অভিজ্ঞতা। গল্পটা শুনেই মনে হয়েছিল এটা একটা সিরিজে রূপান্তর করা যাবে। গল্পটা খুবই ইন্টারেস্টিং হবে। প্রথমবারের মতো আমি ডার্ক কমেডি ও স্যাটায়ারের থ্রি লেভেলের কম্বো করেছি।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments