সোমবার, ৩০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeঅর্থনীতিকটন সুতায় বন্ড সুবিধা প্রত্যাহার স্থগিত
spot_img
spot_img

কটন সুতায় বন্ড সুবিধা প্রত্যাহার স্থগিত

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: ১০–৩০ কাউন্টের কটন সুতা আমদানিতে বন্ড সুবিধা প্রত্যাহার এবং ব্যাংক গ্যারান্টি দাখিলের মাধ্যমে আমদানির ব্যবস্থা নেওয়ার জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) আদেশ স্থগিত করার উদ্যোগ নিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।

বিষয়টি অধিকতর পর্যালোচনার জন্য এনবিআরের ওই আদেশ স্থগিত করতে অনুরোধ জানিয়েছে মন্ত্রণালয়। রোববার (১৩ সেপ্টেম্বর) বাণিজ্য মন্ত্রণালয়ের রপ্তানি শাখা থেকে এনবিআর চেয়ারম্যানের কাছে পাঠানো এক চিঠিতে এ অনুরোধ জানানো হয়।

চিঠিতে বলা হয়েছে, বাংলাদেশ কাস্টমস ট্যারিফের এইচএস হেডিং ৫২০৫, ৫২০৬ ও ৫২০৭-এর আওতাভুক্ত ১০–৩০ কাউন্টের কটন সুতা আমদানিতে বন্ড সুবিধা প্রত্যাহার এবং ব্যাংক গ্যারান্টি দাখিলের মাধ্যমে আমদানিসংক্রান্ত ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্তটি অধিকতর পর্যালোচনার জন্য স্থগিত করা প্রয়োজন।

বাণিজ্য মন্ত্রণালয়ের রপ্তানি-৮ শাখার উপপ্রধান মোহাম্মদ খায়রুল আলম স্বাক্ষরিত চিঠিতে এনবিআরের ৭ সেপ্টেম্বর ২০২৬ তারিখের আদেশ নম্বর ৫১/২০২৬/কাস্টমস/৩১৯-এর প্রসঙ্গ উল্লেখ করা হয়েছে।

ওই আদেশে ১০–৩০ কাউন্টের কটন সুতা আমদানির ক্ষেত্রে বন্ড সুবিধা প্রত্যাহার এবং আমদানির সময় ব্যাংক গ্যারান্টি দাখিলের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছিল।

বাণিজ্য মন্ত্রণালয়ের চিঠির অনুলিপি মন্ত্রীর একান্ত সচিব, সচিবের একান্ত সচিব, রপ্তানি অনুবিভাগের ব্যক্তিগত কর্মকর্তা এবং রপ্তানি-২ শাখার ব্যক্তিগত কর্মকর্তার কাছেও পাঠানো হয়েছে।

ডেইলি শেয়ারবাজার ডটকম/অ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments