ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি কনফিডেন্স সিমেন্ট লিমিটেড গত ৩১ মার্চ, ২০২৩ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির ইপিএস কমেছে। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

তথ্যমতে, আলোচিত সময়ের তৃতীয় প্রান্তিকে ( জানুয়ারি’২৩-মার্চ’২৩) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (Consolidated EPS) হয়েছে ১ টাকা ৮৪ পয়সা। যা গত বছর একই সময়ে (Consolidated EPS) ছিল ২ টাকা ৬১ পয়সা। এই হিসেবে কোম্পানিটির শেয়ার প্রতি আয় কমেছে।
অপরদিকে, ৯ মাসে (জুলাই,২২-মার্চ,২৩) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৬ টাকা ২৬ পয়সা। যা গত অর্থবছরের একই সময়ে আয় ছিল ৮ টাকা ৪২ পয়সা।
৩১ মার্চ, ২০২৩ শেষে কোম্পানিটির সমন্বিতভাবে শেয়ার প্রতি সম্পদ (এনএভি) হয়েছে ৭৮ টাকা ৯ পয়সা।
ডেইলি শেয়ারবাজার ডটকম/মৌ.


































Recent Comments