ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি কনফিডেন্স সিমেন্ট পিএলসির রাইট শেয়ার ইস্যুর আবেদনটি পূণ:বিবেচনার জন্য বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনকে (বিএসইসি) চিঠি দিয়েছে কোম্পানি কর্তৃপক্ষ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, কোম্পানি কর্তৃপক্ষ রাইট শেয়ার ইস্যুর মাধ্যমে ১০০ কোটি ৬২ লাখ ৯৪ হাজার ২০৫ টাকা উত্তোলন করতে চায়।
উল্লেখ্য, কোম্পানিটির রাইট শেয়ার ইস্যুর আবেদন বিএসইসি বাতিল করে দিয়েছে। যা পূণ:বিবেচনার জন্য বিএসইসিকে চিঠি দেওয়া হয়েছে।
আরও পড়ুন: লিব্রা ইনফিউশনসের কারখানা বন্ধ পেয়েছে ডিএসই
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.
































Recent Comments