ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: ডিজিটাল স্ট্রাটেজি এবং ট্রান্সফরমেশনের জন্য কনসালট্যান্ট নিয়োগ দেবে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। আজ ১৩ সেপ্টেম্বর পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থার পক্ষ থেকে কনসালট্যান্ট নিয়োগের বিস্তারিত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিএসইসি সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, ১৮ মাসের চুক্তিতে একজন কনসালট্যান্ট নিয়োগ দেবে কমিশন যা পদ হবে হেড অব প্রকিউরিং এনটিটি। আগ্রহী প্রার্থীদের আবেদন যোগ্যতা ২৫ বছরের বেশি অভিজ্ঞতা অর্জন করতে হবে যার ন্যূনতম ২০ বছরের ফিন্যান্সিয়াল ইন্ডাষ্ট্রি, ব্যাংকিং, ক্যাপিটাল মার্কেটে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে। আগ্রহী প্রার্থীদের কমিশনের ওয়েবসাইটে প্রকাশিত আবেদন ফরম অনুযায়ী পূরণ করে চেয়ারম্যান বরাবর আবেদন পাঠাতে হবে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/মাজ./নি




























Recent Comments