ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত কপারটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড গত ৩০ জুন, ২০২২ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য ডিভিডেন্ড ঘোষণা করেছে। কোম্পানিটি সমাপ্ত অর্থবছরের শেয়ারহোল্ডারদের জন্য ৮ শতাংশ ডিভিডন্ড ঘোষণা করেছে। এর মধ্যে ৪ শতাংশ ক্যাশ ও ৪ শতাংশ বোনাস ডিভিডেন্ড। তবে কোম্পানির উদ্যোক্তা ও পরিচালকরা শুধু বোনাস পাবেন। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

তথ্যমতে, সর্বশেষ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (EPS) হয়েছে ১ টাকা ৭৮ পয়সা। আগের বছর শেয়ার প্রতি ১ টাকা ২ পয়সা আয় হয়েছিল।
আগামী ১৯ জানুয়ারি প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২১ নভেম্বর।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম এইচ
































Recent Comments