ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ ৮ সেপ্টেম্বর দেশের উভয় স্টক এক্সচেঞ্জে সূচক বৃদ্ধির মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। সূচক বৃদ্ধি পেলেও কমেছে বেশিরভাগ শেয়ার দর। এছাড়া দৈনিক লেনদেনেও রয়েছে নেতিবাচক প্রভাব। দিন শেষে ডিএসইতে ৪০.৬৪ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পেয়েছে।

জানা যায়, আজ ৮ সেপ্টেম্বর ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৭৮ শতাংশ বা ৫৫.৪৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৭ হাজার ১৯৬.৩২ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ২০.১০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৫৭১.৯১ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ২৯.৬১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ৬১৩.৫৪ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৭৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৫২টির, কমেছে ১৮৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৬টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ৪০.৬৪ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পেয়েছে। সারাদিনে ডিএসইতে ৬১ কোটি ৫৪ লাখ ৫ হাজার ৭০৪ শেয়ার ৩ লাখ ৫৬ হাজার ৬১০ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ২ হাজার ৫৫৫ কোটি ৫২ লাখ ৬৪ হাজার টাকা।
গতকাল ৭ সেপ্টেম্বর ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৯২ শতাংশ বা ৬৫.৩৮ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ৭ হাজার ১৪০.৮৭ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১৫.৭৮ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ১ হাজার ৫৫১.৮১ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৩৭.৩১ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ২ হাজার ৫৮৩.৯৪ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৭৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পায় ১৭৭টির, কমে ১৬৭টির এবং অপরিবর্তিত রয় ৩০টির। অর্থাৎ পুঁজিবাজারে গতকাল ৪৭.৩৩ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পায়। সারাদিনে ডিএসইতে ৭০ কোটি ১০ লাখ ৬২ হাজার ৩৬৯ শেয়ার ৩ লাখ ৭৯ হাজার ৫৭ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ২ হাজার ৮৬৬ কোটি ১৬ লাখ ৯৮ হাজার টাকা।
সে হিসেবে আজ লেনদেন কমেছে ৩১০ কোটি ৬৪ লাখ ৩৪ হাজার টাকা।
এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.৯৪ শতাংশ বা ১৯৪.৯৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২০ হাজার ৯৯২.১১ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩২৯ কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পায় ১৩৯টির, কমেছে ১৫৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৭টির। আর দিন শেষে লেনদেন হয়েছে ৮৪ কোটি ৪৪ লাখ ৫৬ হাজার ৪৫২ টাকা। গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ১০৪ কোটি ১৬ লাখ ৪২ হাজার ১৯৭ টাকা। অর্থাৎ সিএসইতে লেনদেন বেড়েছে ১৯ কোটি ৭১ লাখ ৮৫ হাজার ৭৪৫ টাকা।
ডেইলি শেয়ারবাজার ডটকম/নি.
























Recent Comments