শুক্রবার, ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeআজকের সংবাদকমেছে শেয়ার দর ও লেনদেন
spot_img
spot_img

কমেছে শেয়ার দর ও লেনদেন

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ বৃহস্পাতিবার সপ্তাহের শেষ কার্যদিবস ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক উত্থানের মধ্যে দিয়ে প্রথম ঘন্টার লেনদেন শুরু হয়েছে। তবে কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ার  দর ও দৈনিক লেনদেনের পরিমাণ।

এদিন বেলা ১১টা পর্যন্ত ডিএসইতে ১৯৬ কোটি ৭৯ লাখ ৩৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর গত কার্যদিবসের একই সময়ে ২২৯ কোটি ৪০ লাখ ৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। সেই হিসেবে আজ প্রথম ঘন্টায় লেনদেন কমেছে ৩২ কোটি ৬০ লাখ ৭১ হাজার টাকা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ৪.৯৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৭৫৯ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ১.৮৭ পয়েন্ট কমে দাড়িয়েছে ১ হাজার ৪৩২ পয়েন্টে এবং  ডিএসই-৩০ সূচক ১.৫৫ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ৫৩৪ পয়েন্টে।

ডিএসইতে ৩৬৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১২৮টির, কমেছে ১৭৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৬৩টির।

অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) আজ মূল্য সূচক পতনের মধ্যে দিয়ে লেনদেন শুরু করেছে। এই সময়ে সিএসইতে ২ কোটি ৩৬ লাখ ৫ হাজার ৫৯৯ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/দি.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments