রবিবার, ৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৩শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবাজার বিশ্লেষণকমেছে শেয়ার দর বেড়েছে লেনদেন
spot_img
spot_img

কমেছে শেয়ার দর বেড়েছে লেনদেন

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ ২১ মার্চ সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে সূচকের সামান্য পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন সূচকের পাশাপাশি কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর। তবে বেড়েছে দৈনিক লেনদেনের পরিমাণ। দিন শেষে আজ ২৬.৩১ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পেয়েছে।

জানা যায়, আজ ২১ মার্চ ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.০৯ শতাংশ বা ৬.২৬ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ৬৯১.৭৭ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ০.২১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৪৪১.৫১ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১.৩০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ৪৩৬.২৮ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৮০ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১০০ টির, কমেছে ২৪২ টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৮ টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ২৬.৩১ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পেয়েছে। সারাদিনে ডিএসইতে ১৭ কোটি ৪৫ লাখ ৮৯ হাজার ২৮৮ টি শেয়ার ১ লাখ ২১ হাজার ৩৯৯ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ৬৩৪ কোটি ৬৮ লাখ ৪৩ হাজার টাকা।

গত কার্যদিবসে অর্থাৎ ২০ মার্চ ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৯৯ শতাংশ বা ৬৭.৫৪ পয়েন্ট কমে অবস্থান করেছে ৬ হাজার ৬৯৮.০৪ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১৩.০০৮ পয়েন্ট কমে অবস্থান করেছে ১ হাজার ৪৪১.৩০ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ২৩.৫০ পয়েন্ট কমে অবস্থান করেছে ২ হাজার ৪৩৪.৯৮ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৭৯ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পায় ২৩ টির, কমে ৩৩৯ টির এবং অপরিবর্তিত রয় ১৭ টির। অর্থাৎ পুঁজিবাজারে গত কার্যদিবসে ৬.০৬ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পেয়েছে। সারাদিনে ডিএসইতে ১৭ কোটি ৭৪ লাখ ১৩ হাজার ৫৯৫ টি শেয়ার ১ লাখ ১৪ হাজার ৩২৭ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ৬১৬ কোটি ১১ লাখ ২৫ হাজার টাকা।

সে হিসেবে আজ লেনদেন বেড়েছে ১৮ কোটি ৫৭ লাখ ১৮ হাজার টাকা।

এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.১৫ শতাংশ বা ২৯.৯৩ পয়েন্ট কমে অবস্থান করছে ১৯ হাজার ৬২৫.৭৭ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২৮৩ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পায় ৬৩টির, কমেছে ১৯৫টির এবং অপরিবর্তিত রয়েছে ২৫টির। আর দিন শেষে লেনদেন হয়েছে ১৭ কোটি ১৩ লাখ ৬০ হাজার ৬৭১ টাকা। গত কার্যদিবসে লেনদেন হয়েছিলো ১৭ কোটি ৫৬ লাখ ৪৪ হাজার ৭২৮ টাকা। অর্থাৎ সিএসইতে আজ লেনদেন কমেছে ৪২ লাখ ৮৪ হাজার ৫৭ টাকা।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments