মঙ্গলবার, ২৫শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবাজার বিশ্লেষণকমেছে শেয়ার দর: বেড়েছে সূচক ও লেনদেন
spot_img
spot_img

কমেছে শেয়ার দর: বেড়েছে সূচক ও লেনদেন

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ মঙ্গলবার ২৩ জানুয়ারি, ২০২৪ তারিখ সপ্তাহের তৃতীয় কার্যদিবসে পুঁজিবাজারে সূচক উত্থানের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিন কমেছে বেশিরভাগ শেয়ার দর। তবে দৈনিক লেনদেনে রয়েছে ইতিবাচক প্রভাব। দিন শেষে ৩২.০৬ শতাংশ শেয়ারের দর বেড়েছে।

জানা যায়, আজ ২৩ জানুয়ারি ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৩৫ শতাংশ বা ২১.৯৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ২৭৬.২৫ পয়েন্ট। আর ডিএসই শরিয়াহ সূচক ৩.৪০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৮৪.১৬ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ১০.৫৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ১৫৮.১৯ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৯৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১২৬ টির, কমেছে ২২৭ টির এবং অপরিবর্তিত রয়েছে ৪০ টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ৩২.০৬ শতাংশ শেয়ারের দর বেড়েছে। সারাদিনে ডিএসইতে ৩৯ কোটি ২৬ লাখ ৭৪ হাজার ৯০৫টি শেয়ার ২ লাখ ৯৫ হাজার ৮৭০ বার হাতবদল হয়েছে। আর দিন শেষে লেনদেন হয়েছে ১১৭৬ কোটি ৯৪ লাখ ৯৩ হাজার টাকা।

গত কার্যদিবসে অর্থাৎ ২২ জানুয়ারি ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.২২ শতাংশ বা ১৪.০৫ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ৬ হাজার ২৫৪.৩০ পয়েন্ট। আর ডিএসই শরিয়াহ সূচক ৬.৫৮ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ১ হাজার ৩৮০.৭৫ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ১০.৪৫ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ২ হাজার ১৪৭.৬৪ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৯২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পায় ২০৭ টির, কমেছে ১৪৫ টির এবং অপরিবর্তিত রয় ৪০ টির। অর্থাৎ পুঁজিবাজারে গত কার্যদিবসে ৫২.৮০ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পায়। সারাদিনে ডিএসইতে ৩৩ কোটি ৭১ লাখ ৩৬ হাজার ২৩৬টি শেয়ার ২ লাখ ৬৭ হাজার ৮৫৯ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ১০৪২ কোটি ২২ লাখ ১৭ হাজার টাকা।

সে হিসেবে আজ লেনদেন বেড়েছে ১৩৪ কোটি ৭২ লাখ ৭৬ হাজার টাকা।

এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.০১ শতাংশ বা ২.০৭ পয়েন্ট কমে অবস্থান করেছে ১৮ হাজার ২৩৩.৪২ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২৭৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১০৬ টির, কমেছে ১৫০ টির এবং অপরিবর্তিত রয়েছে ১৯ টির। আজ দিন শেষে লেনদেন হয়েছে ২৯ কোটি ৭০ লাখ ৬১ হাজার ৩৫১ টাকা। গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ২১ কোটি ৮১ লাখ ৯৭ হাজার ৬০১ টাকা। সে হিসেবে আজ লেনদেন বেড়েছে ৭ কোটি ৮৮ লাখ ৬৩ হাজার ৭৫০ টাকা।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments