ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। আজ দিন শেষে সূচকের পাশাপাশি কমেছে লেনদেন ও অধিকাংশ কোম্পানির শেয়ার দর।

ডিএসই সূত্রে জানা যায়, আজ ২২ ডিসেম্বর ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৩২ শতাংশ বা ১৬.৭১ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৯৮.৪৮ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৪.৯১ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ১৭৭.৯৯ পয়েন্টে এবং ডিএসই ৩০ সূচক ৫.৬৯ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৮১২.৫২ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৫৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৮৪টির, কমেছে ১৮৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৮৮টির। সারাদিনে ডিএসইতে ২৮ কোটি ৯৯ লাখ ৮১ হাজার ৮১২টি শেয়ার ১ লাখ ৭৪ হাজার ২৮৮ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ৯৭৫ কোটি ৪ লাখ ৩৪ হাজার টাকা।
তার আগের কার্যদিবসে ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৮০ শতাংশ বা ৪০.৬১ পয়েন্ট বেড়ে অবস্থান করে ৫ হাজার ১১৫.১৯ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১২.৫০ পয়েন্ট বেড়ে অবস্থান করে ১ হাজার ১৮২.৯১ পয়েন্টে এবং ডিএসই ৩০ সূচক ২৪.০৭ পয়েন্ট বেড়ে অবস্থান করে ১ হাজার ৮১৮.২১ পয়েন্টে। আর দিন শেষে লেনদেন হয়েছিল ১ হাজার ১৩৭ কোটি ৩৪ লাখ ৫২ হাজার টাকা।
সে হিসেবে আজ লেনদেন কমেছে ১৬২ কোটি ৩০ লাখ ১৮ হাজার টাকা।
এদিকে দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.৬২ শতাংশ বা ৯১.৯৮ পয়েন্ট কমে অবস্থান করছে ১৪ হাজার ৬৪৬.৭০ পয়েন্টে। এছাড়া সিএসসিএক্স ০.৬১ শতাংশ বা ৫৪.৩৯ পয়েন্ট কমে অবস্থান করছে ৮ হাজার ৮২৮.৬১ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২৬২টি কোম্পানির ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৬৮টির, কমেছে ১৩৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৭টির। আর দিন শেষে লেনদেন হয়েছে ৪৭ কোটি ৮৬ লাখ ৫৬ হাজার ৪৯৮ টাকা।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম এইচ


































Recent Comments