ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের প্রথম কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের সামান্য উত্থানে লেনদেন শেষ হয়েছে। আজ লেনদেন শেষে সূচকের পাশাপাশি কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর। তবে টাকার অংকে লেনদেন আগের দিনের তুলনায় কিছুটা বেড়েছে।

ডিএসই সূত্রে জানা যায়, আজ ২৭ সেপ্টেম্বর ডিএসই’র ডিএসইর ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৭ পয়েন্ট কমে অবস্থান করছে ৪৯৭১ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৪ পয়েন্ট কমে অবস্থান করছে ১১২১ পয়েন্টে এবং ডিএসই ৩০ সূচক পয়েন্ট ১০ কমে অবস্থান করছে ১৬৯০ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৫৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১০৬টির, কমেছে ২১০টির এবং অপরিবর্তিত রয়েছে ৪১টির। আর দিন শেষে লেনদেন হয়েছে ১ হাজার ৩৪ কোটি ৪২ লাখ ২৭ হাজার টাকা।
তার আগের কার্যদিবসে ডিএসই’র ডিএসইর ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৬ পয়েন্ট বেড়ে অবস্থান করে ৪৯৭৮ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ০.৪৮ পয়েন্ট বেড়ে অবস্থান করে ১১২৬ পয়েন্টে এবং ডিএসই ৩০ সূচক ৭ পয়েন্ট কমে অবস্থান করে ১৭০১ পয়ন্টে। আর ওইদিন লেনদেন হয়েছিল ৮৮০ কোটি ৫২ লাখ ৩৮ হাজার টাকা। সে হিসেবে আজ ডিএসইতে লেনদেন বেড়েছে ১৫৩ কোটি ৮৯ লাখ ৮৯ হাজার টাকা।
এদিকে দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএসইএক্স ১৩ পয়েন্ট কমে অবস্থান করছে ৮ হাজার ৫১০ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২৯০টি কোম্পানির ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১০৪টির, কমেছে ১৫৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৩০টির। আর দিন শেষে লেনদেন হয়েছে ৩১ কোটি ৪২ লাখ ৩৮ হাজার টাকা।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম এইচ
























Recent Comments