শনিবার, ২১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeঅন্যান্যকম খরচে ঘর সাজানোর উপায়
spot_img
spot_img

কম খরচে ঘর সাজানোর উপায়

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: নিজের ঘর সুন্দর করে সাজাতে কার না মন চায়? কিন্তু ঘরকে নতুন এবং শৌখিন করতে প্রথমেই মনে পড়ে খরচের কথা। অনেকেই হয়তো জানেন না ঘর সাজানো মানেই দামি আসবাবপত্র বা ডিজাইনার জিনিসপত্র নয়। একটি বাড়ি স্মার্ট টিপস এবং কৌশল দিয়ে সুন্দরভাবে সাজানো যায়। যেমন-

সিলিংয়ের গুরুত্ব: ঘরগুলো ছোট দেখালে সিলিংয়ের দিকে মনোযোগ দেওয়া গুরুত্বপূর্ণ। বেশিরভাগ মানুষই তাদের ঘরের ছাদ সাদা রং করে এবং দেয়াল অন্য কোনও রঙে রাঙিয়ে দেন। এমন হলে ঘরটি ছোট দেখায়। যদি ঘরটি বড় দেখাতে চান তাহলে পরের বার যখন আপনি ঘরটি রাঙিয়ে দেবেন, তখন দেয়াল এবং সিলিংয়ের রং একই রাখুন।

দেয়ালের রং: আজকাল, ঘরের দেয়ালে গাঢ় রঙের তুলনায় হালকা রং বেশি ট্রেন্ড করছে। একই সাথে, কিছু মানুষ দেয়ালে কোনও রং করেন না এবং সাদা রংই রাখতে পছন্দ করেন। সাদা রং দেখতে মার্জিত এবং ঘরের আসবাবপত্রের সাথে সৃজনশীল হতে আপনাকে সাহায্য করতে পারে।

একটি ফোকাল পয়েন্ট তৈরি করুন: যদি আপনার ঘরের দেয়ালে সাদা রং করা ঠিক মনে না হয় তাহলে আপনি দেয়ালে একটি সুন্দর ওয়ালপেপার লাগাতে পারেন। অন্যদিকে, আপনি যদি বসার ঘরে ওয়ালপেপার লাগানোর কথা ভাবেন তাহলে বড় নকশার পরিবর্তে ছোট কাজের নকশা বেছে নিতে পারেন।

একটি গ্যালারি ওয়াল তৈরি করুন: ঘরের একটি দেয়ালকে গ্যালারি দেয়াল তৈরি করুন। সেখানে নিজের, পরিবারের সদস্যদের ছবি, পেইন্টিং এবং থ্রিডি জিনিসপত্র রাখতে পারেন। এতে ঘরটি দেখতে আকর্ষণীয় লাগবে।

ঘরে পার্টিশন: যদি আপনার বসার ঘরটি খুব লম্বা হয়, তাহলে মাঝখানে দরজা বা পর্দা ঝুলানোর পরিবর্তে, আপনি এটিকে নকশার উপাদান দিয়ে ভাগ করতে পারেন। সেক্ষেত্রে একটি ছোট সাইড টেবিল বা ফ্রিঞ্জের সাহায্য নিতে পারেন।

ঘরের গাছপালা: ঘরের ভেতরে গাছপালা রাখলে ঘরের সৌন্দর্য বৃদ্ধি করে। এগুলো কেবল ঘরের চেহারাই পাল্টে দেয় না, বরং এগুলোর উপস্থিতি ঘরে ইতিবাচকতাও বয়ে আনে। ঘরের বাতাস বিশুদ্ধ হয়।

অন্যান্য: যদি আপনার ঘরের দেয়াল হালকা বা সাদা রং করে থাকেন, তাহলে ঘর সাজাতে রঙিন আসবাবপত্র বেছে নিতে পারেন। একটি উজ্জ্বল রঙের সোফা কিনতে পারেন। যদি সোফা বা আসবাবপত্র কেনার কথা না ভাবেন, তাহলে উজ্জ্বল রঙের একটি কার্পেট কিনে বিছিয়ে দিতে পারেন। গাঢ় রঙের কার্পেট ঘরের সৌন্দর্য বাড়াতে পারে।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments