শুক্রবার, ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeজাতীয়করোনায় আক্রান্ত ৪০ বিচারক
spot_img
spot_img

করোনায় আক্রান্ত ৪০ বিচারক

ডেইলী শেয়ারবাজার ডেস্ক:

দেশজুড়ে অধস্তন আদালতের ৪০ জন বিচারক ও ১৩৬ জন কর্মচারী এবং সুপ্রিম কোর্টের ৪৫ জন কর্মচারী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। শুক্রবার (৩ জুলাই) সুপ্রিম কোর্টের মুখপাত্র মোহাম্মদ সাইফুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

সাইফুর রহমান জানান, করোনায় আক্রান্ত বিচারকদের মধ্যে একজন মারা গেছেন। ১৭ জন সুস্থ হয়েছেন। একজন হাসপাতালে ও ২১ জন বিচারক নিজ বাসায় চিকিৎসাধীন আছেন।

গত ২২ মে নেত্রকোনার জেলা ও দায়রা জজ শাহাজাহান কবির এবং মুন্সীগঞ্জের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট বেগম রোকেয়া রহমান প্রথম করোনাভাইরাসে আক্রান্ত হন। তারা এখন সুস্থ আছেন।

করোনায় আক্রান্ত বিচারক ও কর্মচারীদের সঙ্গে সুপ্রিম কোর্ট থেকে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে এবং সব সময় প্রধান বিচারপতিকে অবহিত করা হচ্ছে।

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments