মঙ্গলবার, ২৩শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeআন্তজার্তিককরোনায় বিশে^ ৮৩ হাজারের বেশি মানুষের মৃত্যু, আক্রান্ত সাড়ে ১৪ লাখ
spot_img
spot_img

করোনায় বিশে^ ৮৩ হাজারের বেশি মানুষের মৃত্যু, আক্রান্ত সাড়ে ১৪ লাখ

ডেইলি শেয়ারবাজার ডেস্ক:

করোনায় মৃত্যু আর সংক্রমণের সংখ্যা প্রতিদিনই একের পর এক গণ্ডি পেরিয়ে যাচ্ছে । গোটা বিশ্বে এখন প্রায় সাড়ে ১৪ লাখ মানুষ করোনায় আক্রান্ত হয়ে পড়েছেন। মৃত্যু ৮৩ হাজারের বেশি মানুষের।

করোনা সংক্রমণ যেন লাফিয়ে লাফিয়ে বাড়ছে আমেরিকায়। গোটা দেশে করোনায় আক্রান্তের সংখ্যা এখন চার লাখ ছুঁই ছুঁই। আমেরিকাতেই মৃতের সংখ্যা এখন ১৩ হাজারের কাছাকাছি। করোনায় ১০ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে স্পেন, ফ্রান্স ও ইতালিতেও। বাকি দেশগুলোর কোথাওই সংক্রমণের সংখ্যাটা আমেরিকার ধারে কাছে পৌঁছায়নি।

তবে এখনও পর্যন্ত করোনার হানায় সবচেয়ে বেশি মৃত্যু দেখেছে ইতালি। সেখানে ১৭ হাজারের বেশি মানুষ মারা গিয়েছেন। মৃতের সংখ্যার দিক থেকে ইতালির কাছাকাছিই রয়েছে স্পেন। সেখানে আক্রান্তের সংখ্যা দেড় লাখের নিচে।। তবে মৃতের সংখ্যা এখনই সাড়ে ১৪ হাজার ছাড়িয়ে গেছে। করোনার গ্রাসে ফ্রান্সও। সেখানে লক্ষাধিক মানুষ সংক্রমণের শিকার হয়েছেন। ১০ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে ফ্রান্সে। ৬ হাজারের বেশি মানুষ মারা গেছে ব্রিটেনেও। জার্মানিতে মৃতের সংখ্যা এখনও পর্যন্ত হাজার দু’য়েক। কিন্তু সেখানে হু হু করে বাড়ছে সংক্রমণ।

এদিকে বুধবার টানা ৭৬ দিন পর লকডাউন উঠেছে চীনের হুবেই প্রদেশের উহান থেকে। গত বছরের নভেম্বরের শেষাশেষি কোভিড-১৯ নামে এই ভাইরাস প্রথম হানা দিয়েছিল এই উহানেই। লকডাউন উঠতেই আটকে পড়া পর্যটকরা উহান ছাড়তে শুরু করেছেন। আনন্দবাজার।

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments