বৃহস্পতিবার, ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeকোম্পানি সংবাদকরোনায় মারা যাওয়া ১৪ পুলিশ সদস্যদের পরিবারকে অনুদান দিলো ওয়ালটন
spot_img
spot_img

করোনায় মারা যাওয়া ১৪ পুলিশ সদস্যদের পরিবারকে অনুদান দিলো ওয়ালটন

ডেইলি শেয়ারবাজার ডেস্কঃ করোনাভাইরাস প্রতিরোধে বড় ভূমিকা রাখছেন বাংলাদেশ পুলিশের সদস্যরা। এ পরিস্থিতিতে করোনায় আক্রান্ত হচ্ছেন বহু পুলিশ সদস্য। দেশ ও জনগণের সুরক্ষা নিশ্চিত করতে মৃত্যুকে আলিঙ্গন করতে হচ্ছে তাঁদের। এমন অবস্থায় সামাজিক দায়বদ্ধতা থেকে পুলিশ সদস্যদের পরিবারের পাশে দাঁড়িয়েছে দেশের শীর্ষ ব্র্যান্ড ওয়ালটন। করোনাযুদ্ধে আত্মোৎসর্গকারী ১৪ পুলিশ সদস্যের পরিবারের জন্য এক লাখ টাকা করে অনুদান দিয়েছে প্রতিষ্ঠানটি। ওয়ালটনের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

গত বৃহস্পতিবার পুলিশ সদর দপ্তরে বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) বেনজীর আহমেদের হাতে ওয়ালটনের উদ্যেক্তাদের পক্ষে অনুদানের টাকা তুলে দেন প্রতিষ্ঠানটির সিনিয়র অ্যাডিশনাল ডিরেক্টর মোহসিন আলী মোল্লা।

এ সময় পুলিশের ঢাকা রেঞ্জ ডিআইজি হাবিবুর রহমানসহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বাংলাদেশ পুলিশের পাশে দাঁড়ানোর জন্য ওয়ালটন গ্রুপের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান আইজিপি।

মোহসিন আলী মোল্লা বলেন, পুলিশ সব সময় জনগণের পাশে আছে। পুলিশ যে জনগণের প্রকৃত বন্ধু, তার আরেকটি প্রমাণ চলমান করোনাভাইরাস মোকাবিলায় তাদের সর্বাত্মক প্রচেষ্টা। প্রাণঘাতী এ ভাইরাস থেকে জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সদস্যরা দিন–রাত কাজ করছেন। এ জন্য তাঁদের কঠিন আত্মত্যাগ করতে হচ্ছে। করোনাযুদ্ধে বাংলাদেশ পুলিশের অবদান অসামান্য। তাই বাংলাদেশ পুলিশের পাশে দাঁড়াতে পেরে ওয়ালটন গ্রুপ নিজেদের সম্মানিত মনে করছে।

উল্লেখ্য, ওয়ালটন সব সময় দেশ ও জনগণের পাশে আছে। করোনাভাইরাস মোকাবিলায় শুরু থেকেই নানাবিধ কার্যক্রম পরিচালনা করে আসছে ওয়ালটন। প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানকে সহায়তা দিয়ে আসছে। করোনা মোকাবিলায় নিজস্ব কারখানায় বিভিন্ন চিকিৎসা সরঞ্জাম তৈরি ও বিতরণ করে আসছে। প্রেস বিজ্ঞপ্তি।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম এইচ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments